বিনিয়োগকারীদের স্বস্তি দিয়ে ছয়দিন বাদে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

একদিনেই ১৩৪৫ সূচক বাড়ল সেনসেক্স। ফের ৫৪ হাজারের গণ্ডিতে ঢুকল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ছয়দিন ধরে পতনের পরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। শুধু ঘুরেই দাঁড়াল না বিনিয়োগকারীদের মুখ থেকে উধাও হয়ে যাওয়া হাসিও ফিরিয়ে আনল। একদিনেই ১৩৪৫ সূচক বাড়ল সেনসেক্স। ফের ৫৪ হাজারের গণ্ডিতে ঢুকল। সেনসেক্সের পাশাপাশি নিফটিও ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে।  

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রেপো রেট বাড়ানোর পরেই শেয়ারবাজারে বড়সড় ধস নেমেছিল। টানা ছয়দিন ধরে চলেছিল রক্তক্ষরণ। রাতারাতি ১৫ লক্ষ কোটি টাকার মতো খুঁইয়েছিলেন বিনিয়োগকারীরা। অনেক ছোট বিনিয়োগকারী কার্যত সর্বস্বান্ত হয়ে পথে বসেছিলেন। গত শুক্রবার ১৩৬ দশমিক ৬৯ পয়েন্ট খুঁইয়ে ৫২ হাজার ৭৯৩ দশমিক ৬২ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর ২৫ দশমিক ৮৫ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছিল ১৫ হাজার ৭৮২ দশমিক ১৫ পয়েন্টে। ফলে মঙ্গলবার বাজার খোলার দিকেই দুরুদুরু বক্ষে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা।

এদিন অবশ্য শুরু থেকেই বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। আগের দিন বাজার বন্ধের সময় সূচক যা ছিল তার চেয়ে ৫০০-র বেশি পয়েন্ট নিয়ে খুলেছিল সেনসেক্স। সময় যত গড়িয়েছে ততই চড়েছে বিভিন্ন সংস্থার শেয়ার দর। ব্যাঙ্কিং থেকে তথ্য-প্রযুক্তি, ওষুধ থেকে গাড়ি শিল্প-সব ক্ষেত্রই লাভের মুখ দেখেছে। এদিন সবচেয়ে বেশি লাভ করেছে হিন্দালকো। এদিন সংস্থার শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। লোকসানের মুখ দেখতে হয়েছে টাটা কনজিউমার প্রোডাক্টকে। সংস্থার শেয়ার দর কমেছে এক টাকা ২৫ পয়সা। বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ১,৩৪৪ দশমিক ৬৬ সূচক বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩১৮ দশমিক ৪৭ পয়েন্টে। আর ৪১৭ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয়েছে ১৬ হাজার ২৫৯ দশমিক ৩০ পয়েন্টে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের