এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

আজ সপ্তাহের চারদিনে, বৃহস্পতিবার (১১ জুন) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উভয় মূল্যবান ধাতুর দাম ধসে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ঝটকায় আবারও দাম কমল সোনার। সস্তা রুপোও। স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটল গহনাপ্রেমীদের। চলতি বছরে জানুয়ারিতে আচমকাই ৪ লক্ষে পৌঁছে গিয়েছিল রুপোর দাম। পাশাপাশি সোনাও ২ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তারপর থেকেই ক্রমাগত দাম কমছে সোনা-রুপোর। মাঝে যদিও কেন্দ্রীয় সরকার বাণিজ্য শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে রুপো-সোনার দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আবারও কমে গিয়েছে সোনা-রুপোর দাম। আজ সপ্তাহের চারদিনে, বৃহস্পতিবার (১১ জুন) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উভয় মূল্যবান ধাতুর দাম ধসে পড়েছে। ১ কেজি রুপোর দাম ৫,০০০ টাকারও বেশি কমে গিয়েছে।

অন্যদিকে এখনও পর্যন্ত সোনার দাম প্রায় ৯ হাজার টাকার বেশি কমেছে। ১.৪৬ লক্ষ টাকা কমে লেনদেন হচ্ছে। অর্থাৎ প্রতিদিনই সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন হচ্ছে। MCX-এ ৩ জুলাই মেয়াদপূর্তি হতে চলা প্রতি কেজি রুপোর দাম প্রায় ৫,০১২ টাকা কমেছে। গতকাল রুপোর দাম বন্ধ হয়েছিল ২,৩৫,৫০৫ টাকায়। আর আজ পাঁচ হাজার টাকা কমে রুপোর দাম দাঁড়িয়েছে ২,৩০,৪৯৩ টাকা। সুতরাং চলতি সপ্তাহে এখনও পর্যন্ত রুপোর দাম ১৮,০৪৪ টাকা কমেছে। গত শুক্রবার ১ কেজি রুপার দাম ছিল ২,৪৮,৫৩৭ টাকা। জানুয়ারিতে রুপোর দাম প্রথমবারের মতো ৪ লক্ষ টাকা ছাড়িয়ে ৪,৫৭,৩২৮ টাকায় পৌঁছেছিল। সুতরাং বর্তমানে প্রায় ২ লক্ষ টাকা কমে বিক্রি হচ্ছে রুপো।

অন্যদিকে বৃহস্পতিবার রুপোর পাশাপাশি সোনার দামও কমেছে। এখন ৫ অগস্ট মেয়াদোত্তীর্ণ ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনা ১,৪৬,৪৪৪ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক ধাক্কায় ১৫৭৩ টাকা কমেছে সোনা। সুতরাং এই সপ্তাহে সোনার দাম এখনও পর্যন্ত ৯,১৫০ টাকা কমেছে। কারণ গত শুক্রবার এমসিএক্স-এ সোনার দাম ছিল ১,৫৫,৫৯৪ টাকা। রুপোর মতো, জানুয়ারি মাসে MCX-এ সোনার দর প্রতি ১০ গ্রামে ২ লক্ষ টাকার সীমা অতিক্রম করেছিল। সুতরাং এখন সোনা সর্বোচ্চ দামের তুলনায় ৫৭,৯৩১ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২