স্বস্তি! এক ধাক্কায় ৪০ হাজার কমল রুপোর দাম, সস্তা সোনাও, মুখে হাসি ফুটল ক্রেতাদের

বাজেট ঘোষণার পরেই সপ্তাহ শুরু হতেই এক ধাক্কায় প্রায় ৪০ হাজার টাকা সস্তা হল রুপোর দাম। একই দিনে প্রায় ৮ হাজার টাকা কমল সোনার দাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজেটের পরেই সোনা-রুপোর আচমকা দাম কমে হাসি ফুটল মধ্যবিত্ত ক্রেতাদের মুখে। ১ ফেব্রুয়ারি তৃতীয় মোদি সরকারের অধীনে নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রযুক্তি থেকে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমেছে বেড়েছে। তবে বাজেটে সন্তুষ্ট নন মধ্যবিত্তরা। যাই হোক, বাজেট পেশের আগে থেকেই সোনা-রূপোর দাম বেড়ে ইতিহাস সৃষ্টি করেছিল। ইতিহাসে প্রথম বার প্রতি কেজি রুপোর দাম ছাড়িয়েছিল ৪ লক্ষ টাকা। সোনার দামও ২ লক্ষ টাকা ছুঁয়েছিল। কিন্তু বাজেট ঘোষণার পরেই সপ্তাহ শুরু হতেই এক ধাক্কায় প্রায় ৪০ হাজার টাকা সস্তা হল রুপোর দাম। একই দিনে প্রায় ৮ হাজার টাকা কমল সোনার দাম। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফিউচার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উভয় মূল্যবান ধাতুর দাম কমে গিয়েছে।

একদিকে, ১ কেজি রুপোর দাম প্রায় ৪০,০০০ টাকা কমে হয়েছে। অন্যদিকে, এমসিএক্সে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার ফিউচার দাম ৮০০০ টাকারও বেশি কমে গিয়েছে। গত সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো ৪ লক্ষ টাকা অতিক্রম করার পর থেকে রুপোর দামে ক্রমাগত পতন হচ্ছে। রবিবার বাজেটের দিনেও রবিবার ৯ শতাংশেরও বেশি কমে ছিল এই মূল্যবান ধাতুর দাম। অবশেষে সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে, এমসিএক্সে পণ্য লেনদেন শুরু হওয়ার পরেই আরও সস্তা হয়ে গিয়েছে রুপোর দাম। গত ট্রেডিং দিনে রুপোর দাম ২৬৫,৬৫২ টাকায় বন্ধ হয়েছিল। সোমবার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রুপো প্রতি কেজিতে ২৫৫,৬৫২ টাকায় নেমে গিয়েছিল, এর কয়েক মিনিট পরে, আবারও প্রতি কেজিতে ২৪৯,৭১৩ টাকা পৌঁছে যায় রুপোর দাম। তার কিছুক্ষণ পরেই ২৩৩,৭৭৪ টাকায় নেমে গিয়েছে রুপোর দার। এর অর্থ হল রুপোর ফিউচারের দাম আরও ৩১,৮৬৩ কমে গিয়েছে।

গত কয়েকদিনে রুপোর দাম যে গতিতে বেড়েছিল, তার চেয়ে এখন বেশি সস্তা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার, MCX-এ ৫ মার্চ মেয়াদ শেষ হওয়া রুপোর ফিউচার দাম ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল, যা তার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রুপোর দাম এই স্তর থেকে ১,৮৬,২৭৪ টাকা কমে গিয়েছে। অন্যদিকে রুপোর দাম পতনের সঙ্গে সঙ্গে, সোনারও পতন দেখা গিয়েছে। বাজেটের দিন, এটি ১৩,০০০ টাকা কমেছিল। রবিবার, ১,৪৭,৭৫৩ টাকায় বন্ধ হয়েছিল এবং সোমবার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, এটি প্রতি ১০ গ্রামে ১,৪৩,৩২১ টাকায় পৌঁছেছে এবং তারপর হঠাৎ করে এটি ১,৩৮,৮৮৮ টাকায় নেমে গিয়েছে। অর্থাৎ, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮,৮৬৫ টাকা কম হয়েছে। গত বৃহস্পতিবার রুপোর সঙ্গে তাল মিলিয়ে সোনার দাম নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, যা প্রতি ১০ গ্রামে ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল। তবে এরপর থেকেই, সোনার দাম ক্রমাগত কমছে।বর্তমানে এটি ৫৪,২০৮ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে