১৩ দিনে ২৭,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

রুপো এখন তার সর্বোচ্চ দামের চেয়ে ১.৮৫ লক্ষ টাকারও বেশি সস্তায় বিক্রি হচ্ছে। রুপোর সঙ্গে তাল মিলিয়ে সোনার দামও কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা-রুপোর দামে হ্রাস-বৃদ্ধি অব্যাহত রয়েছে। কখনও দাম কমছে, কখনও দাম বাড়ছে এই মুল্যবান ধাতুগুলির। গতকাল একলাফে প্রায় ৫,০০০ টাকা বেড়ে গিয়েছিল রুপোর দাম। পাল্লা দিয়ে বেড়েছিল সোনার দামও। তবে মঙ্গলবার (২৬ মে) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা কমেছে সোনা-রুপোর দাম। রুপোর দাম প্রতি কেজিতে ৪,৪০০ টাকারও বেশি কমেছে। সপ্তাহ কয়েক আগে ভারত সরকার আমদানি শুল্ক বাড়ানোর পর সোনা-রুপোর দাম আকস্মিকভাবে বেড়ে গিয়েছিল। সেই বৃদ্ধির পর থেকে এখনও পর্যন্ত ১ কেজি রুপোর দাম ২৭,০০০ টাকারও বেশি কমেছে। সুতরাং রুপো এখন তার সর্বোচ্চ দামের চেয়ে ১.৮৫ লক্ষ টাকারও বেশি সস্তায় বিক্রি হচ্ছে। রুপোর সঙ্গে তাল মিলিয়ে সোনার দামও কমেছে।

গত ১৩ মে আমদানি শুল্ক বেড়ে যাওয়ার পরে এমসিএক্স-এ রুপার দাম ৩ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। এরপর থেকেই কমতে শুরু করেছে রুপোর দাম। ১৩ দিনে রুপোর দাম ৩,০০,২৩৮ টাকা থেকে কমে ২,৭২,২৬৫ টাকায় নেমে এসেছে। সেই অনুযায়ী, প্রতি কেজি রুপোর দাম ২৭,৯৭৩ টাকা কমেছে। গতকাল ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর দাম প্রতি কেজি ২,৭৬,৭১৬ টাকায় বন্ধ হয়েছিল। তবে মঙ্গলবার বাজার খোলার আগেই তা ৪,৪৫১ টাকা কমে গিয়েছে। গত জানুয়ারিতে রুপোর দাম সমস্ত রেকর্ড ভেঙে প্রতি কেজিতে ৪,৫৭,৩২৮ টাকায় পৌঁছে গিয়েছিল। এখন রুপো প্রতি কেজি ১,৮৫,০৬৩ টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার রুপোর পাশাপাশি সোনার দামেও পতন হয়েছে। আজ এমসিএক্স-এ লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ৫ জুন মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৯,০৮১ টাকা থেকে ১,৫৮,১০০ টাকায় নেমে এসেছে। সুতরাং ১০ গ্রাম সোনার দাম এখন তার সর্বোচ্চ দামের তুলনায় ৪৪,৮৮৪ টাকা কমে বিক্রি হচ্ছে। গত জানুয়ারিতে সোনার দাম ২,০২,৯৮৪ টাকায় পৌঁছে গিয়েছিল। উল্লেখ্য, গত মাসের শেষ দিন, ৩০ এপ্রিল, ১ কেজি রুপোর দাম ছিল ২,৪৪,৪৫৬ টাকা। সুতরাং মে মাসে ২৭,০০০ টাকারও বেশি বেড়েছে রুপো।

শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন তৃণমূলের ২ জন বিধায়কও

ছেলের বিয়েতে গ্রামবাসীদের বড় উপহার, ৩৫০০ মানুষের বিমা করাল পরিবার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র