টাটার নতুন Micro SUV গাড়ি ‘Punch’, বাজারে আসছে ৫ লক্ষের কম দামে!

টাটা মোটরস আগামীকাল অর্থাৎ ৪ অক্টোবর বাজারে আনছে তাঁদের নতুন মাইক্রো এসইউভি (Micro SUV) গাড়ি 'Punch'। আসন্ন উৎসবের মরশুমে উচ্চ মধ্যবিত্তের বাজার ধরতে টাটা মোটরস বাজারে আনছে তাঁদের ছোট এএসইউভি গাড়িটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাটা মোটরস আগামীকাল অর্থাৎ ৪ অক্টোবর বাজারে আনছে তাঁদের নতুন মাইক্রো এসইউভি (Micro SUV) গাড়ি ‘Punch’। আসন্ন উৎসবের মরশুমে উচ্চ মধ্যবিত্তের বাজার ধরতে টাটা মোটরস বাজারে আনছে তাঁদের ছোট এএসইউভি গাড়িটি। দেশীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি খুব কম দামেই ভারতীয় ক্রেতাদের জন্য বাজারে আনছে এই এসইউভি। সংস্থার আশা, নতুন টাটা পাঞ্চ তাঁদের গাড়ি বিক্রির সংখ্য়া আরও বাড়িয়ে দেবে।

বিশেষজ্ঞদের মতে, টাটা মোটরসের এই নতুন গাড়িটি মারুতি সুজুকির ইগনিস (Maruti Suzuki Ignis), রেনল্টের কিগার (Renault Kiger), নিসানের ম্যাগনাইট (Nissan Magnite), হুন্ডাইয়ের আসন্ন ক্যাসপার (Casper) মডেলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে টাটা মোটরস এই মাইক্রো এসইউভি গাড়ির চেহারায় বিশেষ নজর দিয়েছে। যা অন্য়ান্য গাড়িগুলির থেকে এই মডেলকে আরও এগিয়ে রাখবে।

টাটা মোটরস সূত্রে জানা গিয়েছে, তাঁদের নতুন মাইক্রো এসইউভি Tata Punch-এর দাম রাখা হতে পারে পাঁচ লক্ষ টাকার নীচে। জানা যাচ্ছে প্রারম্ভিক দাম হতে পারে ৪.৯৯ লক্ষ টাকা। যা মাইক্রো এসইউভি সেগমেন্টে সবচেয়ে সস্তা হতে চলেছে। ৪ অক্টোবরই মডেলটি লঞ্চ করবে। এবং গ্রাহকরা মাত্র ২১ হাজার টাকা দিয়ে বুক করতে পারবেন টাটা মোটরসের এই নতুন গাড়িটি। সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে সংস্থা। তাতে দেখা যাচ্ছে, টাটা পাঞ্চ গাড়িটির সামনের চেহারা টাটা সাফারি ও হ্য়ারিয়ারের মতো হতে পারে। গাড়িটিতে ইকো এবং স্পোর্টস দুটি মোড থাকবে। আর বিশেষ টেরেন মোডের (Terrain Mode) জন্য খারাপ রাস্তাতেও আরামদায়ক সফরের অনুভুতি দেবে গ্রাহকদের।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?