মাত্র ১১.৪৯ লাখে পেতে পারেন ডিফেন্ডারের ছোট সংস্করণ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক গাড়ি প্রেমীর স্বপ্ন হল ল্যান্ড রোভারের ডিফেন্ডার। এই দুর্মূল্যের বাজারে কোটি টাকার এই গাড়ি অধিকাংশ মানুষের পক্ষেই কেনা অসম্ভব। তবে, ভেবে দেখেছেন কী? ডিফেন্ডারের মতোই কোও ছোট সংস্করণের গাড়ি যদি মাত্র ১১.৪৯ লক্ষ টাকায় পেয়ে যান, তবে কেমন হয় ! হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি লঞ্চ হওয়া টাটা মোটর্সের Sierra দর্শনে ও প্রযুক্তিতে অনেকাংশেই ডিফেন্ডারের সমতুল্য। দু’দশকেরও বেশি সময় পরে নতুন Sierra হাজির হয়েছে সম্পূর্ণ আধুনিক রূপে, তবু বজায় রেখেছে প্রাথমিক মডেলের ঐতিহ্যবাহী নকশার ছাপ। সংস্থা সূত্রে জানা গিয়েছে,  ১১.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হওয়া এই SUV-এর বুকিং ১৬ ডিসেম্বর থেকে এবং ডেলিভারি শুরু হবে ১৫ জানুয়ারি ২০২৬ থেকে।

নতুন ARGOS প্ল্যাটফর্মে তৈরি এই নতুন জেনারেশন Sierra আরও শক্তিশালী, নিরাপদ ও বহুগুণে সমৃদ্ধ। প্ল্যাটফর্মটি ভবিষ্যতে CNG, হাইব্রিড সহ বিভিন্ন পাওয়ারট্রেন সাপোর্ট করতে পারে, যদিও বর্তমানে এটি কেবলমাত্র ফ্রন্ট-হুইল-ড্রাইভ কনফিগারেশনেই পাওয়া যাবে।

ইঞ্জিন ও কর্মক্ষমতা

২০২৫ Sierra-র সবচেয়ে বড় আকর্ষণ হল, টাটার একেবারে নতুন ১.৫ লিটার TGDI টার্বো পেট্রোল ইঞ্জিন, যা উৎপন্ন করে ১৬০hp শক্তি ও ২৫৫Nm টর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে AISIN-এর ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। এছাড়াও রয়েছে ১০৬hp ক্ষমতার ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন—যা ৬-স্পিড ম্যানুয়াল বা ৭-স্পিড DCT গিয়ারবক্সে উপলব্ধ। ডিজেল প্রেমীদের জন্য আছে ১.৫ লিটার, ১১৮hp ডিজেল ইঞ্জিন—ম্যানুয়াল ও অটোমেটিক উভয় বিকল্পসহ।

ডিজাইন: ক্লাসিকের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ

পুরনো Sierra-র বক্সি শৈলী, উঁচু বোনেট, স্কোয়ার হুইল আর্চ এবং অনন্য উইন্ডো লাইন—সবই আধুনিক উপাদানের ছোঁয়ায় ফিরে এসেছে এই মডেলে। যদিও ৩-ডোর সিয়েরার বিখ্যাত কার্ভড রিয়ার গ্লাস নিরাপত্তাজনিত কারণে পুনরায় দেওয়া যায়নি, ডিজাইনাররা দক্ষতার সঙ্গে ব্ল্যাক-ফিনিশড পিলারের মাধ্যমে সেই লুক পুনরুদ্ধার করেছেন।

এতে রয়েছে ১৭ থেকে ১৯-ইঞ্চি অ্যালয় হুইলের বিকল্প, LED লাইটবার, উল্লম্ব LED হেডলাইট, ইলুমিনেটেড ফ্লাশ দরজা হ্যান্ডেল এবং পাওয়ার টেইলগেট।

ইন্টারিয়র ও প্রযুক্তি

কেবিনে রয়েছে প্রযুক্তির ভরপুর উপস্থিতি—

  • ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে
  • ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন
  • যাত্রীর জন্য আলাদা ১২.৩ ইঞ্চি স্ক্রিন ও ওয়্যারলেস হেডফোন
  • ১২-স্পিকার JBL সাউন্ড সিস্টেম, ডলবি অ্যাটমস
  • ডুয়াল-জোন AC, ভেন্টিলেটেড সিট, হেড-আপ ডিসপ্লে
  • প্যানোরামিক সানরুফ, Boss Mode, রিয়ার সানশেড ও রিক্লাইনিং সিট
  • নিরাপত্তায় রয়েছে ৬ এয়ারব্যাগ, অল-হুইল ডিস্ক ব্রেক, ই-পার্কিং ব্রেক, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং Level 2+ ADAS-সহ ২২টি ফিচার।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী