২.৭৯ লাখে বাজারে এসে গেল এনফিল্ডের সবচেয়ে হালকা মোটরবাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল এনফিল্ডের নাম শুনলেই বাইক প্রেমীদের মাথায় প্রথমেই আসে বুলেট, ক্লাসিকের কথা – যে বাইকগুলো এদের দুর্দান্ত ওজন, আওয়াজ আর দারুন টেকসইয়ের জন্য প্রসিদ্ধ। তবে কখনও ভেবেছেন কী-এনফিল্ডের বাইক, তাও আবার স্কুটারের মতো ওজন? হ্যাঁ, সম্প্রতি এই স্বনামধন্য মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থাটি তাদের সবচাইতে হালকা ওজনের বাইক হিসেবে বাজারে নিয়ে এসেছে Flying Flea C6, যা ইতিমধ্যেই প্রযুক্তি ও নকশার দিক থেকে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। মাত্র ১২৪ কেজি ওজনের এই বৈদ্যুতিক বাইকটি রয়্যাল এনফিল্ডের ইতিহাসে সবচেয়ে হালকা মোটরসাইকেল, যা নতুন প্রজন্মের রাইডারদের জন্য বিশেষভাবে উপযোগী।

এই বাইকটিতে রয়েছে ৩.৯১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ১৫৪ কিলোমিটার (IDC) পথ অতিক্রম করতে সক্ষম। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর, যা সর্বোচ্চ ১৫.৪ কিলোওয়াট শক্তি এবং ৬০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে। ফলে বাইকটি মাত্র ৩.৭ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম এবং বাইকটির সর্বোচ্চ গতি ১১৫ কিমি/ঘণ্টা।

চার্জিংয়ের ক্ষেত্রেও মোটরসাইকেলটি অত্যন্ত উন্নত। সংস্থার তরফে জানা গিয়েছে, অনবোর্ড চার্জারের মাধ্যমে মাত্র ২ ঘণ্টা ১৬ মিনিটে বাইকটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। এছাড়া এতে রয়েছে সিটি, রেইন, হাইওয়ে ও স্পোর্ট—এই চারটি রাইডিং মোড এবং একটি কাস্টম মোড, যা চালকের পছন্দ অনুযায়ী সামঞ্জস্য করা যায়।

নকশার দিক থেকে এই বাইকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক “Flying Flea” মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত। এতে ব্যবহৃত হয়েছে গার্ডার ফ্রন্ট ফর্ক, যা আধুনিক বাইকের মধ্যে বিরল। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল। সংস্থা সূত্রে জানা গিয়েছে, মোটরসাইকেলটির মূল্য নির্ধারিত হয়েছে ২.৭৯ লাখ টাকা ও BaaS (Battery as a Service) অফারে এর মূল্য নির্ধারিত হয়েছে ১.৯৯ লক্ষ টাকা।

সব মিলিয়ে, Royal Enfield Flying Flea C6 শুধু একটি নতুন বৈদ্যুতিক বাইক নয়, বরং আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয়, যা ভবিষ্যতের পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার এক নতুন দিগন্তের দিশারী হয়ে উঠতে চলেছে।

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?