বাজার কাঁপাতে একেবারে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কিয়া তাদের নেক্সট-জেন Kia Seltos–এর প্রথম টিজার প্রকাশের পরেই গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ২০২৬ সালে ভারতে লঞ্চ হতে যাওয়া এই midsize SUV–টি ডিজাইনের দিক দিয়ে সম্পূর্ণ নতুন রূপে হাজির হতে চলেছে, যার বহিরাগত ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং প্রিমিয়াম ফিচারসমূহ কিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নতুন Seltos-এর নতুন ‘Tiger Face’ ফ্রন্ট ডিজাইন প্রথমেই নজর কেড়েছে গাড়িপ্রেমীদের। তাছাড়া আরও প্রশস্ত গ্রিল, ক্রোম অ্যাকসেন্ট এবং তীক্ষ্ণ উল্লম্ব DRL সেটআপ মিলিয়ে ফ্রন্ট প্রোফাইলকে আরও আক্রমণাত্মক এবং ভবিষ্যৎধর্মী করে তুলেছে। হেডলাইট ইউনিটগুলো গ্রিলের দুই প্রান্তে অবস্থান করছে এবং তাতে ব্যবহৃত C-শেপ LED সিগনেচার লাইটিং SUV–টিকে আলাদা পরিচয় দিয়েছে। এছাড়াও নীচে রয়েছে একটি বড় সিলভার স্কিড প্লেট, যা গাড়ির অফ-রোড ধাঁচকেও ফুটিয়ে তোলে।

সম্প্র্রতি Seltos-এর নতুন টিজারে দেখা গিয়েছে LED Welcome Animation, যা DRL এবং হেডলাইটে সক্রিয় থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন Panoramic Sunroof, যা এই সেগমেন্টে এক বড় আকর্ষণ হতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ আপগ্রেড হলো Retractable Door Handles, যা আগে শুধু প্রিমিয়াম গাড়িতেই দেখা যেত। SUV–টির সাইড প্রোফাইলে ব্ল্যাকড-আউট পিলার, নতুন অ্যালয় হুইল, স্যাটিন ক্রোম ট্রিম এবং এক অনন্য আকারের ‘আওয়ারগ্লাস’ উইন্ডো লাইন ব্যবহার করা হয়েছে। গাড়িটির পেছনের দিকে রয়েছে Carens Clavis-অনুপ্রাণিত LED লাইট বার, স্লিক রুফ স্পয়লার এবং একটি শক্তপোক্ত সিলভার স্কিড প্লেট, যা SUV–টির আক্রমণাত্মক ও আধুনিক লুককে আরও জোরদার করেছে।

২০২৬ সালের প্রথমার্ধে ভারতে লঞ্চ হতে যাওয়া নতুন Seltos মূলত Hyundai Creta, Tata Sierra, VW Taigun, Skoda Kushaq, MG Astor, Toyota Hyryder, Maruti Grand Vitara এবং আসন্ন Renault Duster–এর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবে।

সব মিলিয়ে, নেক্সট-জেন Kia Seltos ডিজাইন, ফিচার ও প্রযুক্তির দিক থেকে সম্পূর্ণ নতুনমাত্রা নিয়ে বাজারে আসতে প্রস্তুত—যা দেশীয় SUV সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর