রান্নার গ্যাস থেকে দুধের দাম, ১ সেপ্টেম্বর থেকে কী কী পরিবর্তন হল? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও আর্থিক বিষয়ের সঙ্গে যুক্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। নিত্যপ্রয়োজনীয় কিছু বিষয় আপনাকে করতে হবে কাজ। নইলে পড়বেন বিপদে।

আইটিআর দাখি

নির্দিষ্ট শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ এর ITR জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল, ৩১ অগস্ট। বিশেষ করে যাঁদের ব্যবসা বা পেশা থেকে আয় রয়েছে এবং যাঁদের অ্যাকাউন্ট অডিটের আওতায় পড়ে না, তাঁদের এই সময়সীমার মধ্যে রিটার্ন জমা করতে হত। যোগ্যতার ভিত্তিতে ITR-3 বা ITR-4 ফর্ম প্রযোজ্য হয়েছে। সময় পেরিয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে বিলেটেড ITR জমা করার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে লেট ফাইলিং ফি ও অন্যান্য নিয়ম প্রযোজ্য হতে পারে।

পুরোনো ট্যাক্স রিটার্ন

পুরোনো ট্যাক্স ব্যবস্থা বেছে নিয়ে কর বাঁচাতে চান, তবে এর শেষ তারিখও ছিল গতকাল, ৩১ অগস্ট। আপনার আইটিআর (ITR) সংশোধন করার সময় আপনাকে ফর্ম 10-IEA-ও দাখিল করতে হত। 

এফসিএনআর(বি) বিশেষ উইন্ডো

সাধারণ বেতনভোগী করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটি এনআরআই/এফসিএনআর(বি) আমানতের জন্য প্রয়োজনীয়। আরবিআই প্রাথমিকভাবে বিশেষ এফসিএনআর(বি) ফরেক্স সোয়াপ সুবিধার জন্য সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৬ নির্ধারণ করেছিল এবং পরে তা কমিয়ে ৩১ অগস্ট করা হয়েছিল। অর্থাৎ, সেপ্টেম্বর শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেললে পরে জরিমানা, পরিষেবা সংক্রান্ত সমস্যা বা শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব।

এলপিজি, পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন  

তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডার এবং পেট্রোল ও ডিজেলের দাম পর্যালোচনা করে ঘোষণা করে। তাই, ১ সেপ্টেম্বর নতুন দর ঘোষণা করা হয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না হলেও বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আজ, ১ সেপ্টেম্বর থেকে সিলিন্ডার প্রতি ৯ টাকা ৫০ পয়সা দাম বৃদ্ধি করা হয়েছে রান্নার গ্যাসের।

গাড়ির দাম বৃদ্ধি

যাঁরা সেপ্টেম্বরে গাড়ি কেনার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আরও বেশি খরচ করতে হতে পারে। উল্লেখ্য, টাটা মোটরস ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে তাদের গাড়ি এবং এসইউভি-র দাম ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।

দুধের দাম বৃদ্ধি

সেপ্টেম্বরের শুরু থেকে মুম্বইবাসীদের দুধের জন্য বেশি খরচ করতে হবে। আজ ১ সেপ্টেম্বর থেকে দুধের দাম ৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, এই মূল্যবৃদ্ধি প্যাকেটজাত দুধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই দাম করা হচ্ছে গবাদি পশু থেকে প্রাপ্ত দুধের ক্ষেত্রে। 

আয়কর জমা দেওয়ার দিন পেরিয়ে গিয়েছে

‘ফিন্যান্স অ্যাক্ট ২০২৬’-এর মাধ্যমে ‘আয়কর আইন, ১৯৬১’-তে যে সংশোধনী আনা হয়েছে এবং তার ফলে রিটার্ন দাখিলের যে নতুন সময়সূচি প্রবর্তিত হয়েছে, সেই অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও পরিবর্তিত হয়েছে।

ব্যবসা বা পেশা থেকে আয় করা এবং যাদের ক্ষেত্রে অডিট বাধ্যতামূলক নয়, এমন করদাতাদের জন্য ‘অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭’-এর আয়কর রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা ছিল ৩১ অগস্ট। সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সময়সীমা ছিল ৩১ জুলাই। যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা