বাজারের চেয়ে ১৫ হাজার টাকা দামে সস্তা, লঞ্চ হল স্টাইলিশ ইলেকট্রিক বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব পড়ছে দেশে। তেল-জ্বালানি কম খরচ করতে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। পেট্রোল-ডিজেলের গাড়ি কম ব্যবহারে নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশ মানছেন প্রশাসনিক কর্মকর্তারাও। এমন অবস্থায় আপনি কি দুই চাকার গাড়ি কেনার কথা ভাবছেন? তবে সেক্ষেত্রে ইলেকট্রিক টু-হুইলার আপনার কাছে অপশন হতে পারে। যাতে পেট্রোল-ডিজেলের কোনও ঝামেলাই থাকবে না। আসলে ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা আলট্রাভায়োলেট অটোমোটিভ সম্প্রতি তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক এক্স47 রেঞ্জে নতুন এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করেছে। আর তা অরিজিনাল মডেলের থেকে ১৫ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। আপনি যদি এখন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটা একটা ভাল অপশন হতে পারে। তার আগে জেনে নিন, কেন কিনবেন আপনি এই বাইকটি?

আরও পডুন: তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

মজার ব্যাপার হল, নতুন মডেলটির দাম কম রাখার জন্যে সংস্থাটি তাদের উন্নতমানের হাইপারসেন্স রাডার প্রযুক্তিটি বাইক থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু তাতেও বাইকটির বৈশিষ্ট্যে কোনও চির ধরেনি। বাইকটির পারফরম্যান্স অনবদ্য। অন্যান্য ফিচারগুলিও দুর্ধর্ষ। এই মডেলের বাইকের দাম শুরু হচ্ছে 2.49 লক্ষ টাকা থেকে। যার দাম X47 অরিজিনাল ভ্যারিয়েন্টের (2.64 lakhs) থেকে প্রায় ১৫ হাজার টাকা কম। আসলে নতুন বেস X47 মডেল এবং পূর্ববর্তী X47 অরিজিনাল ভ্যারিয়েন্টের মধ্যে বড় পার্থক্য হল হাইপারসেন্স রাডার সিস্টেম। এই সিস্টেমে সুরক্ষা সংক্রান্ত একাধিক উন্নতমানের বৈশিষ্ট্য রয়েছে। এতে রিয়ার কলিশন ওয়ার্নিং, লেন চেঞ্জ অ্যাসিস্ট, ওভারটেক অ্যালার্ট এবং ব্লাইন্ড স্পট ডিটেকশনের মতো ফিচার রয়েছে।

তবে নতুন মডেলে রাডার সিস্টেম বাদ দিলেও বাইকটির স্পেসিফিকেশন একই রয়েছে। এটিতে অরিজিনাল মডেলের মতো একই ২৭ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর রয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৪৫ কিমি। অর্থাৎ এটি মাত্র ২.৮ সেকেন্ডে ৬০ কিলোমিটার গতি তুলতে পারে। এছাড়া নতুন X47 বাইকে একটি 7.1kwh-এর ব্যাটারি প্যাক রয়েছে, যা IDC সার্টিফায়েড ২১১ কিমি পর্যন্ত মাইলেজ দেবে। এছাড়া এতে তিনটি রাইডিং মোড রয়েছে, গ্লাইড, কমব্যাট এবং ব্যালিস্টিক। এছাড়া এই মডেলে WIFI এবং BLUETOOTH-এর মতো কানেক্টিভিটিও রয়েছে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের