নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে যখন নতুন বিনিয়োগের ঢেউ উঠেছে, তখন তার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারে। সেই প্রবণতারই বড় উদাহরণ মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকল। এআই অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর ব্যবসাকে আরও শক্তিশালী করতে গত এক বছরে প্রায় ২১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে সংস্থাটি। সংখ্যার হিসেবে এটি ওরাকলের মোট কর্মীসংখ্যার প্রায় ১৩ শতাংশ। সংস্থার বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ওরাকলের পূর্ণকালীন কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪১ হাজার। এক বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ২১ হাজারেরও বেশি কর্মী হারিয়েছেন চাকরি।

সংস্থার তরফে জানানো হয়েছে,ব্যবসায়িক কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে কর্মীসংখ্যা কমেছে এবং আগামী দিনেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সংস্থার মতে, অটোমেশন এবং এআই ভিত্তিক ব্যবস্থার প্রসার অনেক ক্ষেত্রেই মানব শ্রমের প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে। বর্তমানে প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে এআই অবকাঠামো গড়ে তোলার প্রতিযোগিতা তুঙ্গে। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ, ক্লাউড পরিষেবা এবং জেনারেটিভ এআই প্রযুক্তির উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। এই বিপুল ব্যয়ের ভার সামলাতেই  কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটছে প্রযুক্তি সংস্থাগুলি  ।

বর্তমানে ওপেনএআই, মেটা এবং অন্যান্য এআই সংস্থার জন্য ডেটা সেন্টার তৈরির বাজারে বড় ভূমিকা নিতে চাইছে ওরাকল। সেই লক্ষ্যেই চলতি বছরে অবকাঠামো খাতে অন্তত ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সংস্থাটি। একইভাবে এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের লক্ষ্যে অ্যামাজন ও ফেসবুকের মূল সংস্থা মেটাও সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। ওরাকলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ওরাকলের সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসনের নেতৃত্বে এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। শুধু ওরাকল নয়, এআই বিনিয়োগের কারণে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে আরও একাধিক প্রযুক্তি জায়ান্ট। 

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার