ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিড় ঠাসা ট্রেনের কামরা। রয়েছেন মহিলা যাত্রীরাও। আর সে সবের তোয়াক্কা না আসনের কাছে দাঁড়িয়েই প্রস্রাব করলেন এক যুবক। আর ওই কাণ্ড দেখে চমকে গেলেন সহযাত্রীরা। ঘেন্নায় শরীর রি-রি করে উঠল অনেকেরই। তবে এর পরেই ঘটল বেনজির ঘটনা। গুণধর যুবককে মারধর করে তাঁকে দিয়েই প্রস্রাব  পরিষ্কার করালেন যাত্রীরা। ওই বেনজির ঘটনার এক ভিডিয়ো  ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’।

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে বিজেপি নেতা মিলিন্দ দেওয়া একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ক্লিপিংস জুড়ে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘উন্নত নাগরিক বোধ ছাড়া বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার আকাঙ্ক্ষা অর্থহীন। এ ধরনের আচরণের জন্য কঠোর শাস্তি ও জরিমানার ব্যবস্থা না থাকলে আমরা কীভাবে শিখব?’ পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘এক যুবক ট্রেনের কামরার ভিতরেই নিজের আসনের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। তার ওই কীর্তি দেখে চমকে গিয়েছেন সহযাত্রীরা। বেশ কয়েকজন যুবকের আচরণের প্রতিবাদ করেন এবং ট্রেনের শৌচালয় ব্যবহার করতে বলেন। অপকর্মে লিপ্ত যুবকটি সেই পরামর্শ অগ্রাহ্য করে প্রতিবাদকারী যাত্রীদের সঙ্গে তর্ক জুড়ে দেয়। এক সহযাত্রী যুবককে মনে করিয়ে দেন যে, কামরায় মহিলা এবং শিশুরাও উপস্থিত রয়েছে। কিন্তু তাতে কর্ণপাত না করে তর্ক চালিয়ে যেতে থাকেন যুবক। এর পর ওই যুবকের ঔদ্ধত্যে অতিষ্ঠ হয়ে এক যাত্রী তাঁকে চড় মারেন এবং জামার কলার চেপে ধরেন। এর পর আরও কয়েক জন যাত্রী এগিয়ে আসেন এবং সবাই মিলে তাঁকে নোংরা পরিষ্কার করতে বলেন। শেষ পর্যন্ত যুবককে দিয়ে তা পরিষ্কার করানোও হয়।’

ভিডিয়ো ভাইরাল হতেই টনক নড়েছে রেল কর্তৃপক্ষের। ভিডিয়ো শেয়ারকারী ব্যক্তির কাছে যাত্রার বিবরণী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে যাতে ট্রেনটি শনাক্ত করা সম্ভব হয়। অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?