চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরিদাবাদ: ভোট চুরির অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পাশাপাশি হাঁটছিলেন দুজনেই। আচমকাই ছন্দপতন। পাশে দাঁড়ানো সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটির সময়ে আচমকাই সপাটে চড় কষিয়ে দিলেন এক নেত্রী। ওই চড় হজম করে নেননি আক্রান্ত নেত্রীও। তিনিও পাল্টা চড় কষালেন। খোদ মিছিলের মধ্যে দুই নেত্রীর এমন হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনায় তাজ্জব হয়ে গেলেন মিছিলে থাকা বাকি কংগ্রেস নেতা-কর্মীরা। যুযুধান দুই মহিলা নেত্রীকে নিরস্ত করলেন। তবে ততক্ষণে দুই কংগ্রেস নেত্রীর ওই কীর্তি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বকে। বিষয়টিকে নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল ফরিদাবাদ জেলা মহিলা কংগ্রেস। চণ্ডীওয়ারি ধর্মশালা থেকে শুরু করে পাটোয়ারি মন্দির পর্যন্ত মিছিল হয়। ওই মিছিলে পা মিলিয়েছিলেন রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী পার্ল চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি বলজি‍ৎ কৌশিক, বল্লভগড় বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী পরাগ শর্মা, গজনা লম্বা। মিছিলে ভিড় উপচে পড়েছিল। মিছিল চলাকালীন প্রথম সারিতে কে থাকবেন, তা নিয়েই পরাগ ও গজনার মধ্যে শুরু হয় ঝামেলা।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘মিছিলের সামনের সারিতেই রয়েছেন বল্লভগড় বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী পরাগ শর্মা। মিছিলের সামনে থাকা ব্যানারের একটা অংশ তাঁর হাতে। আচমকাই ডানদিকে থাকা গজনা লাম্বার সঙ্গে উত্তেজিত হয়ে তাঁকে কথা বলতে দেখা যায়। সেই কথা কাটাকাটির মধ্যেই সহকর্মীর গালে সপাটে চড় কষিয়ে দেন তিনি। চড় হজম করেননি গজনাও। তিনিও পাল্টা চড় কষান পরাগকে। এর পরে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই মহিলা কংগ্রেস নেত্রী। আর দুই নেত্রীর ওই হাতাহাতির ঘটনায় তাজ্জব হয়ে যান মিছিলে থাকা আন্য কংগ্রেস নেতা-কর্মীরা। তাঁরাই এগিয়ে এসে দুজনকে নিরস্ত করে সরিয়ে নিয়ে যান।’

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়