রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ১৮ বছরের এক তরুণী। খাওয়াদাওয়া সেরে যখন বেরোতে যাবেন, তখনই সামনে এল বিল। অঙ্কটা দেখেই নাকি মাথায় হাত। বিল প্রায় ৬০ হাজার থাই বাত। ভারতীয় মুদ্রায় যার মূল্য কয়েক লক্ষ টাকা। কিন্তু সেই টাকা মেটাতে না পারায় শেষ পর্যন্ত ওই তরুণীর সঙ্গে যা করা হল, তা নিয়ে এখন তোলপাড় সমাজমাধ্যম।

ঘটনাটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পিংকলাও এলাকার একটি জনপ্রিয় রেস্তরাঁয়, সেখানে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে রেস্তরাঁয় ঢুকেছিলেন তিনি। বেশ কিছু ক্ষণ ধরে খাওয়াদাওয়া করার পর তাঁর নামে মোটা অঙ্কের বিল হয়। সব মিলিয়ে বিল দাঁড়ায় প্রায় ৬০ হাজার থাই বাত। অভিযোগ, বিল মেটানোর মতো টাকা না থাকায় সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তরুণী। বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটকান রেস্তরাঁর কর্মীরা। পুলিশে খবর না দিয়ে নিজেরাই বিষয়টি মেটানোর সিদ্ধান্ত নেন তাঁরা বলে অভিযোগ। এর পরেই ঘটে চমকে দেওয়ার মতো ঘটনা। বকেয়া টাকার একাংশের বিনিময়ে তরুণীর মাথার চুল কেটে নেওয়ার জন্য তাঁকে একটি চুক্তিতে রাজি করানো হয় বলে অভিযোগ। তার পর ক্যামেরার সামনে বসিয়ে তাঁর মাথার চুল কামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, সাদা পোশাকে বসে রয়েছেন তরুণী। পিছনে দাঁড়িয়ে এক ব্যক্তি তাঁর মাথার চুল কেটে দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি তোমার সুযোগ নিচ্ছি না। এটাই বাজারদর।’  ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকে। ইতিমধ্যেই ভিডিয়োটি এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা