বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা ঘটেছে গোয়ালিয়রের কাম্পু থানা এলাকার ক্যান্সার হিলসে। বিয়ে করতে রাজি না হওয়ায় ১৬ বছরের নাবালিকা ছাত্রীকে খুন করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় হত্যার পর নাবালিকার দেহ ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। মাত্র ১২ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।  

কাম্পু পুলিশ মূল অভিযুক্ত ইশান খান ও তার সহযোগী আরওয়াজ খানকে  গ্রেফতার করেছে। সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত ব্যালেনো গাড়িটি  বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, মৃত নাবালিকা  আওয়াদপুরার বাসিন্দা এবং সে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। পারিবারিক আর্থিক সংকটের কারণে সে নয়া বাজারের মণি শাড়ি’র দোকানে কাজ করত। পরিবারের সদস্যদের মতে, গত রবিবার (৩০ অগস্ট) প্রতিদিনের মতো সকাল ৯টায় দোকানে গিয়েছিল। তবে রাত ৮টার মধ্যে বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। দোকানদার তাদের জানান যে সে অনেক আগেই বেরিয়ে  গিয়েছে। আত্মীয়স্বজন ও আশেপাশের বাসিন্দাদের  থেকে খোঁজখবর  নেওয়ার পর মহালগাঁওয়ের বাসিন্দা  ইশান খানকে সন্দেহ করে। তারপর তারা কাম্পু থানায় একটি নিখোঁজ  রিপোর্ট দায়ের করে। 

আরও পড়ুন: নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

সোমবার (৩১ অগস্ট) সকালে, পথচারীরা রাস্তার পাশে ঝোপের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ফরেনসিক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া যায়। শনাক্তকরণের জন্য পরিবারের সদস্যদের ডাকা হলে তাঁরা তাঁদের মেয়েকে শনাক্ত করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযুক্ত ইশান খান মেয়েটিকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু মেয়েটি তাতে রাজি ছিল না। এ নিয়ে সে তাকে হুমকিও দিচ্ছিল। মৃতার পরিবার  মৃতার মোবাইল ফোন পুলিশের কাছে হস্তান্তর করে, যেটিতে দুজনের মধ্যে হওয়া অডিও এবং হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে। এসএসপি গোয়ালিয়র ধর্মবীর সিংয়ের নির্দেশে এএসপি সিটি, সিএসপি ইন্দরগঞ্জ রবিন জৈন এবং সিএসপি ইউনিভার্সিটি রবি ভাদৌরিয়ার তত্ত্বাবধানে পাঁচটি দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজের  সাহায্যে মহালগাঁও   থেকে  দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

নেপালের মৃতের সংখ্যা ছাড়াল ১০০০-এর গণ্ডি

২৪ ঘণ্টার ডেডলাইনের পরেই জঙ্গল থেকে ফিরল নেহরুর মূর্তি, ফুল মালা দিয়ে শ্রদ্ধা বিজেপি-কংগ্রেসের

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?