জেনে নিন, আপনার শিশুদের টিফিনে কী রাখবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: টিফিন নিয়ে শিশুদের বায়নার শেষ নেই। রোজকার টিফিনে থাকতেই হবে মুখোরোচক খাবার, নয়তো টিফিন ফেরত। এই কারণে মায়েদের চিন্তারও শেষ নেই। বিশেষ করে যারা কর্মজীবী মা তাঁদের ক্ষেত্রে ব্যাপারটা একটু চাপের। কারণ প্রতিদিন সকালে শিশুর জন্য নিত্যনতুন সুস্বাদু আবার স্বাস্থ্যকর খাবার বানানো তাঁদের সময় সাপেক্ষ ব্যাপারে। অফিসের তাড়া থাকে। কী বানাবেন তখন ভেবে পান না। চলুন আজ তাঁদের জন্যই রইলো কিছু টিপস।

১. শিশুদের ভাল খাবার খাওয়ানোর অভ্যাস করাতে হবে। সারাদিনে একটা ফল, বা একটু স্যালাড খাওয়ার মতো অভ্যাস করান। এমনকী ফ্রিজে কোমল পানীয়র পরিবর্তে ফ্রুট জুস, ফ্লেভার্ড মিল্ক, দই রাখুন। এভাবেই সন্তানের মধ্যেও ভাল খাবার খাওয়ার অভ্যাস গড়ে উঠতে পারে।

২. এছাড়া শিশুকে এমন খাবার টিফিনে দিতে হবে, যা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। কারণ, টিফিন পিরিয়ডটা বাচ্চাদের খেলার সময়। তাই সহজে খাবার খেয়ে তাঁরা খেলতে শুরু করবে। তাই তাঁদের টিফিনে রুটি দিলে, তার ভিতরে তরকারি ভরে রোল করে দিন, যাতে হাতে ধরে খেয়ে নেয় তাঁরা। টিফিনবক্সে সব সময় চামচ এবং কাঁটা দিয়ে দেবেন। এছাড়া শিশুদের টিফিনে আগ্রহ বাড়াতে টিফিনের সঙ্গে একটু চিপস কিংবা চকোলেট দিয়ে দিন। ভাল খাবার দিলে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খেতে বলুন। তাতে তাঁদের খাওয়ার প্রতি উৎসাহ বাড়বে।

৩. সন্তানদের জন্যে খাবার একটু ভারী ও স্বাস্থ্যকর রাখবেন সর্বদা। সকালবেলা ভরপেট স্বাস্থ্যকর খাবার খাইয়ে স্কুলে পাঠান তাঁদের। এক্ষেত্রে ভাত বা রুটি খুবই ভালো। না হলে সবজির পুরভরা পুলি, দুধ-কর্নফ্লেক্স, প্যানকেক, চিকেন বা ডিম খাওয়াতে পারেন। সুতরাং চেষ্টা করতে হবে সকালের খাবারে যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তিনটেই থাকে। এরপরে শিশু যদি টিফিন নাও খায়, তাহলে অতটা চিন্তা থাকে না।

৪. একই ধরনের খাবার প্রতিদিন দেবেন না। ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের খাবার টিফিনে দিন। দরকার পড়লে তাঁদের পছন্দের ফাস্ট ফুড দিন। কিংবা একদিন ক্যান্টিন থেকে খাওয়ার টাকা দিন, তাতে দেখবেন তাঁদের খাওয়ার প্রতি এনার্জি বেড়ে গিয়েছে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত