ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের রাজনীতিতে বিরাট পালাবদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতার ভিত আরও দুর্বল করে পার্লামেন্টে বড়সড় সাফল্য পেল বিরোধী শিবির। এই জয় ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ইজরায়েলের সংসদ নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হলেন নেতানিয়াহু-বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকটের ঘনিষ্ঠ সহযোগী মাতান কাহানা। এই নির্বাচনের ফলে আইনসভায় বিরোধীদের নিয়ন্ত্রণ বাড়ল। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের উপরও বড় প্রভাব ফেলতে পারে।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইজরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন স্পিকার নির্বাচনের ভোটাভুটি হয়। সেখানে ১২০ সদস্যের সংসদে ৬৬ জন আইনপ্রণেতার সমর্থন পেয়ে স্পিকার নির্বাচিত হন মাতান কাহানা। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী ওফির কাটজ পান ৫২টি ভোট। এর ফলে নেতানিয়াহুর ঘনিষ্ঠ আমির ওহানার পরিবর্তে স্পিকারের দায়িত্ব পেলেন বিরোধী শিবিরের প্রতিনিধি কাহানা।  এই নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর জোট। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও অতি-রক্ষণশীল জোটের আসনসংখ্যা ৫৩। অন্যদিকে, বিরোধী শিবিরের হাতে রয়েছে ৬৭টি আসন। 

নেতানিয়াহুর জন্য কেন বড় ধাক্কা?

নেসেটের স্পিকার শুধু সংসদের অধিবেশন পরিচালনা করেন না, আইন প্রণয়নের প্রক্রিয়া এবং কোন বিল কখন আলোচনায় আসবে, সেই বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে স্পিকার পদে বিরোধী শিবিরের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংসদের আইন প্রণয়নের কর্মসূচিতে তাদের প্রভাব বাড়ল। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন শিবির ইতিমধ্যেই নেতানিয়াহু সরকারের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের পরিবর্তন, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন বাতিল এবং প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ নির্দিষ্ট করার প্রস্তাব।  তবে, নেসেটে স্পিকার পদে জয় পেলেও নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠন করা আইজেনকটের কাছে এখনও বড় চ্যালেঞ্জ। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।  বিরোধী জোটের হাতে নিজেদের মাত্র ৪৮টি আসন রয়েছে। সরকার গড়তে অন্য দলের সমর্থন প্রয়োজন।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?