ক্যাটরিনা-ইশান-সিদ্ধান্তের ‘ফোনভূত’ মুক্তির জন্য নির্ধারিত হল নয়া দিন

হরর-কমেডি 'ফোনভূত'মুক্তির জন্য ঘোষণা হল নয়া দিন। উল্লেখ্য এই তিন অভিনেতা-অভিনেত্রী জুটি বেঁধে বড়পর্দায় আসতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদি অভিনীত হরর-কমেডি ‘ফোনভূত’মুক্তির জন্য ঘোষণা হল নয়া দিন। উল্লেখ্য এই তিন অভিনেতা-অভিনেত্রী জুটি বেঁধে বড়পর্দায় আসতে চলেছেন। ৭ অক্টোবর নির্ধারিত হয়েছিল এই ছবি মুক্তির দিন। কিন্তু তা পিছিয়ে এবার হয়েছে ৪ নভেম্বর। এই ছবির নতুন মুক্তির দিন ঘোষণার সঙ্গে মুক্তি পেয়েছে এই ছবির মোশন পোস্টার।

সেই নতুন পোস্টারে ক্যাটরিনা কাইফকে দেখা যাচ্ছে রহস্যময়ীর মতো। এক অদ্ভুত হাসি নিয়ে বসে আছে সে। তাঁর পাশে বসে রয়েছেন ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদি। সঙ্গে রয়েছে বিভিন্ন প্রপস। এক্সেল এন্টারটেইনমেন্ট পোস্টারটি শেয়ার করে লিখেছে, “একটি আপডেটের সাথে জানাচ্ছি #ফোনভূত এখন আপনার কাছাকাছি সিনেমা হলে আসছে। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে।”

ইতিমধ্যেই যে লুক প্রকাশ্যে এসেছে এই ছবির তাতে দেখা যাচ্ছে অদ্ভূত রহস্যময়ী রূপে ধরা দিয়েছেন। তাঁদের সেই অদ্ভূত চেহারা রীতিমত কৌতূহল প্রকাশ করতে বাধ্য দর্শকমনে।  ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদি ছাড়াও এই ছবিতে রয়েছেন জ্যাকি শ্রফ, শিবা চাড্ডা, নিধি বিস্ত ও সুরেন্দর ঠাকুর প্রমুখ। উল্লেখ্য বিয়ের পর এই প্রথম ক্যাটরিনার মুক্তিপ্রাপ্ত ছবি। এরপর মুক্তি পাবে তাঁর ‘টাইগার থ্রি’। প্রাক্তন প্রেমিক সলমনের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে কাজ করেছেন ক্যাট। যা মুক্তি পাবে আগামী বছর। 

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী