গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করলেন প্রাণী মিত্র শুভঙ্কর নন্দী। গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে প্রাণী মিত্র হিসেবে জাতীয় স্তরের গোপাল রত্ন পুরস্কার পেলেন হুগলির গোঘাট ২ নং ব্লকের যুবক। আগামী ২৬ নভেম্বর বিহারের পাটনায় জাতীয় দুগ্ধ দিবস পালন করা হবে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই শুভঙ্কর নন্দীকে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে। তাঁর হাতে গোপাল রত্ন পুরস্কার তুলে দেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংহ। সেই বিষয়ে গতকাল, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ বিকাশ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো।

তিনি জানিয়েছেন, ‘এই প্রথমবার পশ্চিমবঙ্গের কোনও কৃত্রিম প্রজনন কর্মী এই গোপাল রত্ন পুরস্কার পেতে চলেছেন। শুভঙ্কর নন্দী পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধীনস্থ রাজ্য গো-সম্পদ বিকাশ সংস্থা (PBGSBS) এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। PBGSBS-এর সঙ্গে ১৩,৫০০-এর বেশি কৃত্রিম প্রজনন কর্মী অর্থাৎ প্রাণী মিত্র হিসেবে যুক্ত রয়েছেন। যাঁরা গ্রামাঞ্চলে গবাদি পশুর কৃত্রিম প্রজনন পরিষেবা, পশু স্বাস্থ্যসেবা এবং টিকাকরণের কাজ করে চলেছেন নিরলস ভাবে। রাজ্য সরকার সম্প্রতি আগস্ট ২০২৬ থেকে এই কর্মীদের মাসিক ইনসেনটিভ বাড়িয়ে ৭,৫০০ টাকা করেছে। যাতে তাঁদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসে।’

আরও পডুন: দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে গোপাল রত্ন পুরস্কার প্রদান শুরু হয়। কিন্তু এতদিন তৃণমূল সরকার, সেই প্রকল্পে রাজ্যের প্রাণী মিত্রদের নাম পাঠাত না বলে অভিযোগ। তবে বাংলায় বিজেপি সরকার আসার পর সেই বঞ্চনা থেকে প্রাণী মিত্রদের মুক্ত করা হয়েছে। এবার থেকে প্রাণী মিত্রদের কেন্দ্রীয় স্তরে সমস্ত সুবিধা ও প্রতিযোগিতায় নাম পাঠানো হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত