উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনকর

এদিন সন্ধে ছয়টায় উপরাষ্ট্রপতি পদের প্রার্থী বাছাই করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে লাগাতার নিশানা করার পুরস্কার পেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র প্রার্থী হচ্ছেন তিনি। শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

উপরাষ্ট্রপতি পদে আগামী ৬ অগস্ট নির্বাচন হবে। উপরাষ্ট্রপতি পদে এনডিএ’র প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi), প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Amarinder Singh) নাম  শোনা যাচ্ছিল। এদিন সন্ধে ছয়টায় উপরাষ্ট্রপতি পদের প্রার্থী বাছাই করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের নামে সিলমোহর দেওয়া হয়। বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। যদিও তখনও কেউ ভাবতে পারেননি, ওই সৌজন্য সাক্ষাতের পরেই ধনকরকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হবে।

১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। পরে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষাণগড় আসন থেকে বিধায়ক হন। ২০০৩ সালে বিজেপিতে নাম লেখান। ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারকে লাগাতার নিশানা করে চলেছিলেন জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। গত তিন বছর ধরে কার্যত রাজনৈতিক প্রভুদের (পড়ুন নরেন্দ্র মোদি-অমিত শাহ) খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?