পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পতাকাকে সম্মান জানাতে হয়। এই তেরঙ্গা আমাদের প্রতীক, একাধিক ভাষণে এই কথাগুলি বলেই থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় পতাকার প্রতি তাঁর ভালবাসার কথা কারোর অজানা নয়। এবার সেই ভালবাসা কতটা গভীর তা দেখা গেল ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত হওয়া কোয়াড বাণিজ্য সম্মেলনে। আজ, মঙ্গলবার ফিলিপিন্সে ২৩তম আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে হাজির হয়েছিলেন কোয়াডের রাষ্ট্রনেতারা। সেই সম্মেলনে ফটো সেশনের আগে এক অদ্ভূত কাণ্ড করতে দেখা গেল মোদিকে।

মাটিতে পড়েছিল ভারতীয় তেরঙ্গা চিহ্নযুক্ত একটি মার্কার। কোয়াড নেতারা যখন ছবি তোলার জন্য মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী মোদিকে নিচু হয়ে মেঝে থেকে ভারতীয় তেরঙ্গা চিহ্নযুক্ত ওই মার্কার কুড়িয়ে নিতে দেখা গেল। সেই সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইছি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। মোদির কাছে তখন ছবি তোলা নয়, এমনকি কে পাশে ছিল তাও দেখার সময় নেই। বরং গুরুত্ব পেতে দেখা গেল ভারতীয় তেরঙ্গা চিহ্নযুক্ত একটি মার্কার। সেটি মাটি থেকে কুড়িয়ে সকলের প্রশংসা পেয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পডুন: স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সম্মেলনে যোগ দিয়ে মোদি এদিন বলেছেন, ‘কোয়াডকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের নেতাদের নেতৃত্ব, সমর্থন এবং ব্যক্তিগত অবদানের জন্য সকল অংশীদার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি। আমি নিশ্চিত যে আজকের বৈঠক আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে।’ সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে কোয়াড বাণিজ্য সম্মেলন।

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের