বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘কেশারিয়া’

হু অপেক্ষার পর রবিবার ১৭ জুলাই মুক্তি পেল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির জনপ্রিয় গান 'কেশারিয়া'

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহু অপেক্ষার পর রবিবার ১৭ জুলাই মুক্তি পেল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জনপ্রিয় গান ‘কেশারিয়া’। এর আগে মুক্তি পেয়েছিল গানটির ৪৫ সেকেন্ডের একটি টিজার। অরিজিৎ সিং এর গলায় এই গান রীতিমতো দর্শকদের মনে প্রেমের এক আলাদা অর্থ বহন করবে। ৪৫ সেকেন্ডের সেই টিজার শুনেই দর্শকদের মনে এক আলাদা অনুভূতি আর অপেক্ষা সৃষ্টি হয়েছিল।

বেনারসের অলিগলি এবং গঙ্গায় হয়েছে এই ছবির শুটিং। দেখা যাচ্ছে শিবা আর ইশা অর্থাৎ শিব আর পার্বতীকে ভালোবাসা বিনিময় করতে। যারা এই যুগে বাস করে। বেনারসের শিব মন্দিরে শিবের আরাধনা করছে তা। গানের কথা এবং সুর অমিতাভ ভট্টাচার্যের এবং প্রীতমের। বলে রাখা ভালো আলিয়া এবং রণবীরের বিয়ের ঠিক আগের দিন মুক্তি পেয়েছিল এই গানের টিজার। তাঁদের ডেডিকেট করেছিল ছবির টিম। যেহেতু এই গানটি ভালোবাসার গান তাই তার টিজার রিলিজের জন্য এই জুটি বিয়ের মতো একটি বিশেষ দিনকেই বেছে নেওয়া হয়েছিল। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘কেশারিয়া’। বিভিন্ন ভাষায় মুক্তিপ্রাপ্ত কেশারিয়া’র ভিউজ হয়েছে প্রচুর। 

একটি টিজারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই গানটি সম্পর্কেবলতে গিয়ে অভিনেতা রণবীর কাপুর বলেছেন, “গানটির সতেজতা শ্রোতাদের কাছে সত্যিই ভালোভাবে অনুরণিত হয়েছে। এমন একটি গান তৈরি করার জন্য পুরো দলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন একটি গান যা অগণিত মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং আমি নিশ্চিত শ্রোতারা সম্পূর্ণ গানটিকে লালন করবেন।

আলিয়া বলেছেন, “আমার জন্য, কেশারিয়া এমন একটি অনুভূতি যা একজন যখন অনুভব করে যখন তারা খুশি এবং সন্তুষ্ট থাকে। কিছু একটি ছিল ব্রহ্মাস্ত্রের প্রথম অংশের প্রথম ঝলক: শিব এবং আমার জন্য এটি একটি বিশেষ স্থান রাখে। গানটি যখনই আমি শুনি তখনই গানটি আমাকে আকর্ষণ করে এবং আমি নিশ্চিত যে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে

পরিচালক অয়ন মুখোপাধ্যায় বলেছেন, “প্রীতম দা, অরিজিৎ, অমিতাভ ভট্টাচার্য এবং পুরো টিমের সঙ্গে কাজ করছি। কেশারিয়া তৈরির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়েছে। ইয়ে জওয়ানি থেকে প্রীতম দা সর্বদা আমার জন্য তাঁর সেরাটা সংরক্ষণ করেন। আমি ব্যক্তিগতভাবে এটি নিয়ে খুব উত্তেজিত – অরিজিৎ সিং, সিদ শ্রীরাম, সঞ্জিত হেগডে এবং
হেশাম আবদুল ওয়াহাব এটিকে এত সুন্দর এবং প্রাণবন্তভাবে উপস্থাপন করেছেন যা সমস্ত সংস্করণ জুড়ে দেখা যাবে “। 

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী