‘কেশারিয়া’র বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনল কেআরকে

গান মুক্তির পরেই তার সুর চুরির অভিযোগ আনল কেআরকে। বলিউডকে কপিক্যাট বলে উল্লেখ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমবার পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া-রণবীর। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তাঁদের এই জুটিকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন দর্শক। রবিবার ১৭ জুলাই মুক্তি পেয়েছে এই ছবির বহু প্রতীক্ষিত গান ‘কেশারিয়া’। মোট পাঁচটি ভাষায় গানটি মুক্তি পেয়েছে। আর তারপরেই চুরির জন্য দায়ি করা হল এই গানকে।  

গান মুক্তির পরেই তার সুর চুরির অভিযোগ আনল কেআরকে। বলিউডকে কপিক্যাট বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয় যে গানের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ এর ‘কেশারিয়া’ এর মিল খুঁজে পেয়েছেন তাও এদিন শেয়ার করেছেন তিনি। ‘কেয়া হুয়া জো লারে ছুটি’ গানের কিছু ঝলক শেয়ার করেছেন তিনি আর তার সঙ্গেই ‘কেশারিয়া’ এর তুলনা টেনেছেন। আর কপি করার অভিযোগ এনেছেন কেআরকে।

অমিতাভ ভট্টাচার্যের কথায় প্রীতমের সুরে অরিজিৎ সিং এর গলায় এই গান টিজার রিলিজ হওয়ার পর থেকেই হিট। শুধু অপেক্ষা ছিল পুরো গান মুক্তির। রবিবার তা মুক্তির পর থেকেই পাঁচটি ভাষায় মুক্তিপ্রাপ্ত এই গানের ভিউজ ছাড়িয়েছে কয়েক মিলিয়ন। কিন্তু ধুম অ্যালবামের যে গানের সঙ্গে ‘রণলিয়া’র প্রথম ছবির গানকে তুলনা করে টুইট করেছেন কেআরকে তা নিয়ে জোরদার জল্পনা নেটপাড়ায়। 

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী