Wedding Bell : ২০২৩ সালের শুরুতেই আথিয়া-রাহুলের বিয়ের সানাই বাজছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের বিয়ের সানাই। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে, আগামী ৩ মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন, বলিউডের জনপ্রিয় জুটি কেএল রাহুল এবং আথিয়া শেঠী (Athiya Shetty And KL Rahul)। অভিনেতা সুনীল শেঠী পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই। যদিও এই রটনায় তেমন কেউ কান দেয়নি। উল্টে আথিয়ার বাবা সুপারস্টার সুনীল শেঠী নিজেই এই গুজব উড়িয়ে দেন। এবার আথিয়া নিজেই সব ভুল ধারনা পরিষ্কার করে দিলেন।

তিনি একটি বিবৃতি জারি করে ব্যঙ্গাত্মকভাবে জানালেন, “আমার বিয়ে আমি জানিনা। আগামী ৩ মাসের মধ্যে নাকি আমার বিয়ে, অথচ আমার বিয়েতে আমিই এখনও আমন্ত্রণ পাইনি হাহা। আমি কখনো বলিনি যে, আগামী ৩ মাসের মধ্যে আমার বিয়ে হতে চলেছে। তবে হ্যাঁ, আগামী কয়েক মাসের মধ্যে আমাদের বিয়ে হবে। হতে পারে সেটি ২০২২ সালের শেষে।” তবে শেষ পাওয়া আরেকটি তথ্যানুযায়ী, যদি রাহুল এবং আথিয়ার পরিবারের পরিকল্পনায় কোনও পরিবর্তন না হয়, তাহলে ২০২৩ সালের শুরুর দিকে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ যদি তাঁদের বিয়ের তারিখ এবং ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি৷

তবে আথিয়া এবং কেএল রাহুল মুম্বইয়ের পালি হিলের কাছে সান্ধু প্যালেস নামে একটি বিলাসবহুল আবাসনে বিয়ের পর নিজেদের থাকার ব্যবস্থা করেছেন৷ যেটি রনবীর-আলিয়ার বাস্তুর পাশাপাশিই। আথিয়া এবং রাহুল তিন বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন। তাঁদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল, অহন শেঠীর প্রথম চলচ্চিত্র Tadap-এর প্রিমিয়ারে৷ সম্প্রতি, কেএল রাহুল তাঁর পায়ের অস্ত্রোপচারের জন্যে জার্মানিতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আথিয়াও। কাজের ফ্রন্টে, আথিয়া খুব শীঘ্রই একটি ফিল্ম এবং একটি ওয়েব শোতে সাইন করেছেন। সুতরাং, তিনি এখন কাজে ব্যস্ত।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী