এবার ‘KWK’ এর একটি গেমের ধারণা চুরির অভিযোগ করণের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর ধামাকা। গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ সিজন ৭’। ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে এই শোয়ের দুটি পর্ব। প্রথম পর্বে উপস্থিত ছিলেন রনবীর সিং এবং আলিয়া ভাট আর দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন সারা আলি খান এবং জাহ্নবী কাপুর। আর এই দুই পর্বকে ঘিরেই সেজেছিল একাধিক রসালো নিউজ। এবার এই শোয়ের তৃতীয় পর্বের পালা। কে আসতে চলেছেন জানেন? হ্যাঁ, আজই এই পর্বের তৃতীয় পর্বের টিজার রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একেবারে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে কোলে করে গ্র্যান্ড এন্ট্রি নিলেন বলিউডের খিলাড়ি কুমার।

সুতরাং বুঝতেই পারছেন, ‘কফি উইথ করণ সিজন ৭’ এর তৃতীয় পর্বের অতিথি হতে চলেছেন, অক্ষয় এবং সামান্থা। আর এই শো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আর হবে নাই বা কেন, মজা, হাসি, গসিপ এবং গোপনীয়তায় ভরা টক শোটির ফ্যান সোশ্যাল মিডিয়ার কোণে কোণে।বিভিন্ন দিক থেকে এই শোয়ের প্রশংসা হচ্ছে। তবে দিন কয়েক আগেই এই শোয়ের একটি কন্টেন্ট অনুলিপি করার অভিযোগে করণ জোহর সমস্যায় পড়ে গিয়েছিলেন। একজন সাংবাদিক-লেখক, মান্য লোহিত আহুজা দাবি করেছেন যে, করণ জোহরের এই শোয়ের দ্বিতীয় পর্বের মূল বিষয়বস্তু কপি করা হয়েছে।

টুইটারে গিয়ে, তিনি লিখেছেন, সারা এবং জাহ্নবীর এপিসোডে কিছু গেমের অনুলিপি তাঁর ধারণা থেকে চুরি করা হয়েছে। “আমার অনুলিপি চুরি হয়েছে বলে আমি রাগ করছিনা। কিন্তু তাঁকে তো কৃতিত্ব দেওয়া উচিত ছিল।” তিনি টুইটে কফি উইথ করণ নির্মাতাদের আরও অনুরোধ করে বলেছেন, “যদি আপনি কপিটি তুলে নেন, তাহলে ক্রেডিট দেবেন?” জানা গিয়েছে, কফি উইথ করণ 7-এর দ্বিতীয় পর্বে সারা আলি খান এবং জাহ্নবী কাপুরকে নিয়ে একটি গেম খেলা হয়েছিল। আর এই গেমের ধারণাটি ওই জার্নালিস্টের ছিল।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী