অনুব্রত সহ আর কারা লাল বাতি ব্যবহার করছেন, প্রশ্ন হাইকোর্টের

গাড়িতে কারা লালবাতি ব্যবহার করতে পারবেন, কারা নীল বাতি ব্যবহার করবেন তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। আদালতের নির্দেশ, হলফনামা জমা দিতে হবে রাজ্যকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) গাড়িতে লালবাতি (RED LIGHT) থাকবে কেন? রাজ্যজুড়ে আর কারা গাড়িতে (CAR) লাল বাতি ব্যবহার করছেন, কারা কারা ব্যবহার করছেন কালো কাঁচ (BLACK GLASS)- সেই সমস্ত তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট (HIGH COURT)। আদালতের নির্দেশ, হলফনামা জমা দিতে হবে রাজ্যকে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (JUSTICE) প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে মঙ্গলবার। নির্দেশ, রাজ্যকে জানাতে হবে কারা কারা লাল বাতি ও কালো কাঁচ ব্যবহারের অনুমতি পেয়েছেন? কেন ব্যবহার করেন? এইসব ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ কী? সমস্ত তথ্য জানাতে হবে ২ সপ্তাহের মধ্যে।

উল্লেখ্য, দলের জেলা সভাপতি হয়ে কেন লালবাতির গাড়ি ব্যবহার করেন কেষ্ট? সেই প্রশ্ন তুলেই গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। এবার সেই মামলার শুনানিতে আদালত রাজ্যকে (STATE GOVT.) নির্দেশ দিয়েছে, সমস্ত তথ্য জমা দেওয়ার।

উল্লেখ্য, গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দিষ্ট নিয়ম। গাড়িতে কারা লালবাতি ব্যবহার করতে পারবেন, কারা নীল বাতি ব্যবহার করবেন তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। সম্প্রতি সিবিআইয়ের তলবে কলকাতায় এসে লালবাতি গাড়ি চড়ে ঘুরতে দেখা গিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। প্রসঙ্গত, মন্ত্রী- বিধায়ক- সাংসদরাও ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন না।

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র