কমনওয়েলথ গেমস: ডোপ পরীক্ষায় ফেল দুই ভারতীয় অ্যাথলিট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (commonwealth games)। তার আগেই এল দুঃসংবাদ। ডোপ পরীক্ষায় (dope test) ফেল করলেন দুই অ্যাথলিট। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগ উঠেছে স্প্রিন্টার এস ধনলক্ষ্মী এবং ট্রিপল জাম্পার ঐশ্বর্যবাবুর বিরুদ্ধে। তাদের সাসপেন্ড করা হয়েছে।

ডোপ পরীক্ষা করে অ্যাথলেটিকস ইন্টিগ্রিটি ইউনিট (Athletics Integrity Unit)। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই দুইয়ের ডোপ পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাদের কমনলওয়েলথ গেমসে অংশগ্রহণ করার ওপর সাসপেনশন (suspension) জারি করা হয়েছে। জানা গিয়েছে, আসন্ন কমনওয়েলথ গেমসে ধনলক্ষীর অংশগ্রহণের কথা ছিল ১০০ মিটির এবং ৪X১০০ মিটির রিলেতে (Relay) । ডোপ টেস্টে ধরা পডায় তিনি ওই ইভেন্টে অংশ নিতে পারবেন না। বিকল্প হিসেবে কাকে পাঠানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ভারত।

ট্রিপল জাম্পার ঐশ্বর্যবাবুর ক্ষেত্রে জানা গিয়েছে, গত মাসে চেন্নাইয়ে (Chennai) জাতীয় আন্তঃরাজ্য  অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ চলার সময় ডোপ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার পরীক্ষার রিপোর্টও পজিটিভ (positive) এসেছে।

উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন ভিডিয়ো কনফারেন্সে আসন্ন কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে মত বিনিময় করেন। তাদের শুভেচ্ছা (wishes) জানান। আশা করেন, কমনওয়েলথ গেমসে ভারত থেকে যারা প্রতিনিধিত্ব করবেন, তারা দেশের মুখ উজ্ব্বল করবেন। সেই শুভেচ্ছা বার্তার রেশ মিটতে না মিটতে এল দুঃসংবাদ।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর