আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর কপুরের ‘রামায়ণ’। মুক্তির মাত্র আট দিনের মাথাতেই বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলল ছবিটি। এই নজির গড়ে একাধিক জনপ্রিয় ছবির ব্যবসাকে পিছনে ফেলে দিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। তালিকায় রয়েছে রণবীরের ‘অ্যানিম্যাল’ এবং শাহরুখ খানের ‘পাঠান’-এর মতো ছবিও।

ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপুর। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা গিয়েছে যশকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ছবির বিশাল আয়োজন, তারকাদের অভিনয় এবং দৃশ্যায়ন নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
বাণিজ্যিক হিসাব অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ছবিটি ভারতে ৫৩.৫০ কোটি টাকা আয় করেছে। ফলে দেশে মোট নিট আয় দাঁড়িয়েছে ৫৬৪.৬০ কোটি টাকা। ভারতের বাজারে মোট আয় ৬৭৫.০৫ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে ৩৫৮.৫০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট আয় ১,০৩৩.৫৫ কোটি টাকা। মাত্র আট দিনে এক হাজার কোটির গণ্ডি পেরিয়ে দ্রুততম আয়ের নিরিখেও নজির গড়েছে ‘রামায়ণ’। এই সাফল্যে পিছনে পড়েছে ‘অ্যানিম্যাল’ এবং ‘পাঠান’-এর মতো ছবির ভারতের মোট আয়ের হিসাবও। রণবীরের কেরিয়ারে নিঃসন্দেহে বড় সাফল্য এই ছবি। বক্স অফিসে এই দাপট আগামী দিনেও বজায় থাকে কি না, এখন সেটাই দেখার।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের