হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের টানাপোড়েন যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তারই মর্মান্তিক ছবি  ফের একবার প্রকাশ্যে এসেছে। শাশুড়িকে দেখতে স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জামাই। কিন্তু সেই হাসপাতালেই ওত পেতে ছিল মৃত্যু। নিজের শ্যালকের হাতে প্রাণ গেল এক ব্যক্তির। অভিযোগ, বাবার কাছ থেকে জামাইবাবু আর্থিক সাহায্য পান, এই সন্দেহ থেকেই দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল অভিযুক্ত শ্যালকের মনে। শেষ পর্যন্ত সেই ক্ষোভই পরিণত হল রক্তক্ষয়ী সংঘর্ষে। শুধু জামাইবাবুকেই নয়,  নিজের দিদিকেও ছুরি দিয়ে আঘাত করেছে অভিযুক্ত যুবক।    

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজস্থানের কোটা শহরের একটি হাসপাতালে। মৃত ব্যক্তির নাম মৌলিক জৈন (৩৯)। তিনি কোটার তালওয়ান্ডি এলাকার বাসিন্দা এবং পারিবারিক গয়নার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্ত শ্যালকের নাম কপিল জৈন। পুলিশ ইতিমধ্যেই তাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌলিক জৈনের শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরেই আর্থিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। অভিযুক্ত কপিলের সন্দেহ ছিল, তাঁর বাবা নিজের জামাই মৌলিককে নিয়মিত আর্থিক সাহায্য করেন। এই বিষয়টি নিয়েই দু’জনের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়েছে। এমনকী, গত আগস্ট মাসে কপিল ফোনে মৌলিককে হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ। মৌলিকের বাড়িতে গিয়েও অশান্তি করেছিলেন। সেই সময় পুলিশ কপিলকে গ্রেফতার করেছিল। পরে পরিবারের সদস্যরা দু’জনকে বসিয়ে মীমাংসা করানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বিবাদের স্থায়ী সমাধান হয়নি। 

আরও পড়ুন: মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, বুধবার রাতে বাইকে যাওয়ার সময় পড়ে যান মৌলিকের শাশুড়ি। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর চোট লাগে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে শাশুড়িকে দেখতে হাসপাতালে যান মৌলিক।   ICU-র বাইরে তাঁর সঙ্গে দেখা হয় কপিলের। পুরনো আর্থিক বিবাদ নিয়ে ফের দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই ছুরি বের করে মৌলিকের বুকে আঘাত করেন কপিল। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌলিকের। স্বামীর উপর হামলা হতে দেখে দু’জনের মধ্যে ঝামেলা থামানোর চেষ্টা করেন মৌলিকের স্ত্রী। সেই সময় নিজের  দিদির উপরও ছুরি নিয়ে হামলা চালান কপিল। এরপরই হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাদাবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত কপিল জৈনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের