আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বিকেল ৪ টে থেকে শুরু হচ্ছে ‘জাতীয় পুরস্কার’ বিতরণী অনুষ্ঠান, সেরার সেরা কারা?

নিজস্ব প্রতিনিধি: ঘন্টা বেজে গিয়েছে, সবথেকে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। আজ বিকেল ৪ টে নাগাদ থেকে শুরু হচ্ছে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (68TH NATIONAL AWARD 2022) অনুষ্ঠান। যেটি প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত করা হবে। আর দেশের প্রতিটি ভাষার সিনেমার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলির মধ্যে একটি হল এই জাতীয় পুরস্কার সম্মান। সাম্প্রতিক কালের সেরা অভিনেতা, সেরা চলচ্চিত্র এবং আরও উল্লেখযোগ্য অবদানকে এখানে পুরস্কৃত করা হবে। ইতিমধ্যেই ভক্তদের দ্বারা যে চলচ্চিত্রগুলি সেরার তালিকায় রয়েছে, সেগুলি হল, দক্ষিণী সুপারস্টার সূর্যের জয় ভীম, সোরারাই পোত্রু পাশাপাশি পৃথ্বীরাজ এবং বিজু মেননের আয়াপ্পানুম কোশিয়ুম।

এই অনুষ্ঠানের জুরি সদস্যরা ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রিপোর্ট পেশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, ”জুরিরা খুব ভালো কাজ করেছেন। বিশ্বের বেশিরভাগ সিনেমাই ভারতে তৈরি হয়। যার ফলে নতুন শিল্পীরা কাজ করার ভালো সুযোগ পায় এবং একই সঙ্গে দেশে কর্মসংস্থানেরও অভাব হয়না।” এবার জুরির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, দ্য চেয়ার ফিচার ফিল্ম জুরির বিপুল শাহ, চেয়ার নন ফিচার জুরির চিত্রত সিং, চেয়ার বেস্ট রাইটিং অফ সিনেমা অনন্ত বিজয় এবং চেয়ার মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট প্রিয়দর্শনন্দ। মনে করা হচ্ছে এই বছর সিদ্ধার্থ মালহোত্রা ও ভিকি কৌশলকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হতে পারে। সিদ্ধার্থকে শেরশাহের জন্যে এবং ভিকিকে সর্দার উধম সিং-এর জন্যে সম্মানিত করা হবে।

গত বছরের বড় বিজয়ীদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাউত, ধনুশ, এবং মনোজ বাজপেয়ী। অন্যদিকে সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, সুশান্ত সিং রাজপুতের ছিছোরে। এছাড়াও জানা গিয়েছে, এই বছর বেশিরভাগ নেটিজেনরা জয় ভীম এবং সোরারাই পোত্রুতে সূর্য্যর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন, সুতরাং আশা করা যাচ্ছে যে, তিনি এবার সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন। এছাড়াও সেরা অভিনেত্রীর জন্যে অপর্ণা বালামুরালির নাম তালিকায় রয়েছে। এদিকে সেরা পার্শ্ব অভিনেতা পুরস্কারের জন্য বিজু মেননকে বিবেচনা করা হয়েছে। প্রতিবছর এই অনুষ্ঠানটি মঞ্চস্থ হয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ