‘আমি গর্বিত,’ তানহাজি’ তে অভিনয় করতে পেরে’: শরদ কালকের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২২ জুলাই ঘোষিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (68TH NATIONAL AWARD 2022) প্রাপ্ত বিজেতাদের নাম। যেখানে সেরা অভিনেতাদের শিরোনামে রয়েছেন, অজয় দেবগন, দক্ষিণী সুপারস্টার সূর্য (Suriya)। আর সেরা জাতীয় সিনেমা হিসেবে গন্য হয়েছে, দক্ষিণী ছবি ‘সুররাই পোত্রু’। আর সেরা বলিউড চলচ্চিত্র নির্মাতা হিসেবে মর্যাদা পেয়েছে “তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র” (Tanhaji: The Unsung Warrior) এর পরিচালক ওম রাউত (Om Raut)। এই ছবিতেই অসাধারণ অভিনয়ের জন্যে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সুপারস্টার অজয় দেবগন। তবে শুধু সেরা ছবি বা সেরা অভিনেতার তকমা নয়, এই ছবির ঝুলিতে রয়েছে সেরা পরিচালক, সেরা পোশাকের জন্যেও জাতীয় পুরস্কার। সুতরাং এই ছবির জন্যে একটি বড় জয়। এবার এই ছবির প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করলেন, এই ছবির আরেকটি প্রধান অংশ অভিনেতা শরদ কেলকার (Sharad Kelkar)। যিনি এই ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

সম্প্রতি একটি ইংরেজী সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শরদ ভাগ করে নিয়েছেন তাঁর উত্তেজনার কথা। তিনি বলেছেন, “আমি এই ছবিতে গোটা টিমের জন্য খুব খুশি যারা এই চলচ্চিত্রের অংশ হয়েছিলেন। এটি আমাদের সকলের জন্যে একটি বড় সম্মানের। এই ছবিটি শুধু বক্স অফিসে নয়, সমালোচনামূলকভাবেও এটি পুরস্কৃত হয়েছে শুনে আমার সত্যিই আনন্দ হচ্ছে। এখন এটি উদযাপন করার সময়। আমি সরাসরি ওমকে কল করব এবং আমাদের সবার জন্য একটি সেলিব্রেশনের ব্যবস্থা করতে বলব। আমি ছবিটিতে পূর্ণ আস্থা রেখেছিলাম কারণ ওমের যে ধরনের পরিকল্পনা ছিল, ছবিটি বর্ণনা করার যথেষ্ট। এই ছবি নিয়ে আমরাও খুব উত্তেজিত ছিলাম। ওম একজন স্বপ্নদর্শী, দুর্দান্ত পরিচালক। তাঁর ফিল্ম মেকিং, স্ক্রিপ্ট সবটা সম্পর্কে দুর্দান্ত জ্ঞান। পাশাপাশি তিনি প্রতিটি অভিনেতাদের খুব ভাল করে বোঝেন। তাই আমি মনে করি তাঁর মধ্যে এই সমস্ত গুনগুলি থাকার জন্যই তিনি আজ একটি খুব ভাল পরিচালক। তাঁর সঙ্গে এই কাজ করা আমার জন্যে সত্যই আনন্দের মুহুর্ত ছিল এবং তাঁর সঙ্গে আমি আবারও কাজ করতে চাই।”

এদিকে ‘তানহাজি’ হল অজয় ​​দেবগনের (Ajay Devgan) তৃতীয় জাতীয় পুরস্কার। শারদও বেশ কয়েকটি ছবিতে অজয়ের সঙ্গে কাজ করেছেন। অজয় সম্পর্কে বলতে গিয়ে শরদ বলেছেন, “অজয় সেরা, তিনি খুবই ভালো মানুষ। এই ছবিটি ছিল তাঁর সঙ্গে আমার তৃতীয় বা চতুর্থ ছবি। তিনি সবসময় একজন অনুপ্রেরণার উৎস। অজয়ের চলচ্চিত্র সম্পর্কে দুর্দান্ত জ্ঞান এবং চলচ্চিত্র নির্মাণের প্রতিটি দিক সম্পর্কে তাঁর দারুণ জ্ঞান রয়েছে। আর এই গুণগুলিই তাঁর চলচ্চিত্রটিকে সফল করতে সহায়তা করে। তাই আমি তাঁকে শুধু তাঁর অভিনয়ের জন্যে নয়, তাঁর নৈপুণ্য এবং জ্ঞানের জন্যে ভালোবাসি। অজয় ​​আমার কাছে সেরাদের মধ্যে একজন।”

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী