দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পেলেন বলিউড খিলাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, বলিউডের অন্যান্য অভিনেতাদের তুলনায় তাঁর অভিনীত ছবিই বছরের বেশি রিলিজ হয়। না শুধু কথায় নয়, তাঁর কাজেই তা প্রমাণ। আর কাজের প্রতি তাঁর অতীব নিষ্ঠা, গোটা দেশের কাছেও অনুপ্রেরণাদায়ক। হ্যাঁ, কথা হচ্ছে, বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার (Akshay Kumar) কে নিয়ে। যিনি বলিউডের অন্যতম ‘Stunt Hero’ নামেও স্বীকৃত। একটি বছরে অন্যান্য অভিনেতাদের তুলনায় তাঁর অভিনীত ছবির সংখ্যা দ্বিগুণ।যার ঝুলিতে এখনও পর্যন্ত ৩০০ র কাছাকাছি ছবি রয়েছে। শিল্পা শেঠী থেকে রবিনা ট্যান্ডন, নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে মানুষ চিল্লার, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতমী সবাই এই নায়কের নায়িকা হয়েছেন।

সুতরাং একাধিক প্রজন্মের সঙ্গে এই নায়ক এখনও অভিনয় করতে সাবলীল। এবার তাঁর নামের পাশে আরেকটি তকমা জুড়ল। অক্ষয় কুমারকে আবারও বিনোদন শিল্পের সর্বোচ্চ করদাতা (Highest Taxpayer) হিসাবে আখ্যায়িত করা হল। এমনকী ‘খিলাড়ি’ তারকা আয়কর বিভাগ (Income Tax department) থেকেও ‘সম্মানপত্র’ পেয়েছেন। বর্তমানে অক্ষয় যেহেতু মার্কিন যুক্তরাজ্যে রয়েছেন টিনু দেশাইয়ের সঙ্গে তাঁর আসন্ন ছবির শ্যুটিংয়ের জন্যে, সেই কারণে তিনি নিজে সশরীরে এই আখ্যা নিতে যেতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে এই সম্মাননা সনদ গ্রহণ করেছে নায়কের টীম। যদিও এটি ভক্তদের জন্যে কোনও অবাক করা বিষয় নয়।

কারণ সুপারস্টার গত পাঁচ বছর ধরে ক্রমাগত ভারতের সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। কাজের ফ্রন্টে, অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন মানুষী চিল্লার। যদিও ছবিতে তেমন বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। এছাড়া আগামী মাসেই খিলাড়ি কুমারের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। যে তালিকায় আছে, ‘রাখিবন্ধন’, ‘রাম সেতু’ এবং ‘সেলফি’। এছাড়াও রয়েছে ‘ওহ মাই গড 2’। এগুলি ছাড়াও তাঁর হাতে এখন রয়েছে, ‘সুরারাই পোত্রুর রিমেক, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং গোর্খা’র মতো আরও কিছু ছবি।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী