Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘দুয়ারে সিঁদুর খেলা’র মাধ্যমে মহিলা ভোটারদের কাছে যাচ্ছে তৃণমূল

রাজ্যের বেশি সংখ্যকই মহিলা ভোটার। ফলত মহিলা কেন্দ্রিক জনসংযোগ অনেকটা বেশি প্রভাব ফেলে, মত রাজনৈতিক মহলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসংযোগে জোর দিতে তৃণমূল কংগ্রেসের জুড়ি মেলা ভার। যে কোনও বিষয় নিয়েই জনসংযোগ করাতে ঘাসফুল শিবির এগিয়ে। বিগত কিছুবছর মানুষ দেখেছে, ‘দিদি কে বলো’, ‘বাংলার গর্ব মমতা,’ ‘টক টু মেয়র,’ ‘বঙ্গধ্বনি যাত্রা’ মত কিছু জনসংযোগ মূলক প্রকল্প। এবার বাঙালিদের আবেগ ও ঐতিহ্য সিঁদুর খেলা নিয়ে জনসংযোগে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। বিজয়া দশমীতে সিঁদুর খেলা বাঙালি তথা হিন্দু বাড়ির মহিলাদের অন্যতম আকর্ষণ। এবার সেই সিঁদুর গোটা বাংলা জুড়েই মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে খেলবে মহিলা তৃণমূল কংগ্রেস। দলের এই শাখা সংগঠনের তরফে ইতিমধ্যেই গোটা বাংলার বিভিন্ন জায়গায় মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের অন্যতম হাতিয়ার করে এই সিঁদুর খেলা হচ্ছে।

একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের অন্যতম টার্গেট ছিল মহিলা ভোট। যা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতিতে নিজেদের দিকেই টেনেছে তৃণমূল। এবার ‘দুয়ারে সিঁদুর খেলা’র মাধ্যমে রাজ্যের মহিলাদের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পাশাপাশি দলের প্রচার করবে। তৃণমূল কংগ্রেসের মহিলা সেলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের কালীপুজো অবধি চলবে এই প্রচার, এমনটাই জানা গিয়েছে। এছাড়াও আগামী ৩০ অক্টোবর চার বিধানসভায় উপনির্বাচন, সেই সময় এই কর্মসূচি রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কন্যাশ্রী থেকে রূপশ্রী, দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তৃণমূল। রাজ্যের বেশি সংখ্যকই মহিলা ভোটার। ফলত মহিলা কেন্দ্রিক জনসংযোগ অনেকটা বেশি প্রভাব ফেলে, মত রাজনৈতিক মহলের।

এই প্রসঙ্গে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায় জানিয়েছেন,’বিজয়ায় সিঁদুর খেলা তো আমাদের ঐতিহ্য। আমাদের চিরন্তন প্রথা। বিজয়ার পর সেই কারণেই সিঁদুর খেলা হচ্ছে।’

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী