এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সমুদ্র, জঙ্গল ও পাহাড় সবই রয়েছে একসঙ্গে। তাই পশ্চিমবঙ্গে পর্যটন হল অন্যতম বড় শিল্প। আর বিজেপি সরকার চাইছে রাজ্যে পর্যটনকে বিশ্বমানের গড়ে তুলতে। যার শুরুটা করা হচ্ছে সমুদ্রসৈকত দিঘাকে দিয়েই। আজ, সোমবার দিঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পর্যটনে গুরুত্ব বাড়াতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য দিঘায় হেলিকপ্টার পরিষেবা। এবার থেকে দিঘায় হেলিকপ্টারে করে যেতে পারবেন পর্যটকরা। তেমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সমুদ্রসৈকত দিঘায় যাওয়ার জন্য একাধিক যোগাযোগ মাধ্যম রয়েছে রাজ্যে। ট্রেনে বা বাসে করে আবার অনেকেই এখন প্রাইভেট গাড়িতে করে দিঘায় যাচ্ছেন। তার সঙ্গেই নতুন সংযোজন হচ্ছে হেলিকপ্টার পরিষেবা। আকাশপথে দিঘায় যাওয়ার ব্যবস্থা করতে আজ, সোমবার জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি দিঘাকে সাজাতে একগুচ্ছ ঘোষণা করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘সরকার বদলের পর দিঘায় তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান দিতে চাইলে আবেদন করবেন। কেউ যদি নতুন লজ বা হোটেল তৈর করতে চান সরকার তাঁদের পাশে থাকবে। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে। দিঘায় মৎস্যজীবীদের সুবিধার্থে একটি হাইফ্রিকোয়েন্সি সেন্টার তৈরি হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ নতুন পদক্ষেপ করা হচ্ছে। তবে শঙ্করপুরে মূলত মৎস্যচাষ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার উপর জোর দিতে চাই। ওখানে পর্যটনটা দ্বিতীয়।’

আরও পডুন: দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

সঙ্গে কালীপুজোর দিন শব্দবাজি রুখতে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা! আসলে কিছু লোকের সমস্য়া হচ্ছে, এত সনাতনের জাগরণ ঘটেছে বলে। যারা অভিযোগ করছে, তারা হিন্দুদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিল। শাস্ত্রকে দূরে সরিয়ে দিয়েছিল। এরা কপালে টিকা লাগায় না, এদের হাতে বিপদতারিণীর ডোর নেই। এদের গলায় তুলসী মালা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বাজি ফাটানো হয়েছে। পুলিশ সারারাত রাস্তায় ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাত ১০টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। ৩-৪টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও হতাহতের ঘটনা নেই। আর ডিজে বন্ধ হয়ে গিয়েছে। ওই সংস্কৃতি বন্ধ করেছি। আমি অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনিনি।’

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক