ভুল করে জুভেন্তাসের জার্সি পরিয়ে দেওয়া হল রোনাল্ডোকে

বহুদিন হল জুভেন্তাস ছেড়েছেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বহুদিন হল জুভেন্তাস ছেড়েছেন তিনি। ইতালির এই ঐতিয্যশালী এবং খ্যাতনামা ক্লাবটি ছেড়ে বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তা সত্ত্বেও কেন ফের পুরানো ক্লাবের জার্সি পরিধান করলেন পর্তুগিজ মহাতারকা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বের ফুটবলমহলে।

না, পাঠকরা চিন্তিত হওয়ার কিছু নেই। ম্যান ইউতেই থাকছেন সিআর সেভেন। আর জার্সি তিনি পরিধান করেননি, ভুলবশত তাঁর মূর্তিতে জুভেন্তাসের জার্সি পরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি দুবাইয়ের একটি মিউজিয়ামে রোনাল্ডোর মাদাম তুসোর মূর্তি উন্মোচন করা হয়েছে। আর সেখানে তাঁর গায়ে রয়েছে জুভের জার্সি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্কের।

বহু শিল্পী মিলে প্রায় ছয় মাস ধরে পর্তুগিজ অধিনায়কের এই মোমের মূর্তিটি তৈরি করেছেন। কিন্তু এই ভুলের জন্য তাদের সকলের কাজ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। ম্যান ইউয়ের জার্সি না পরিয়ে কেন রোনাল্ডোর গায়ে জুভেন্তাসের জার্সি চাপিয়ে এত বড় ভুল করা হল সেটা নিয়ে কেউ কিছুই বলতে পারছেন না।

তবে শুধু রোনাল্ডোই নন, দুবাইয়ের ওই মিউজিয়ামে স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের আরও এক মহাতারকা লিওনেল মেসির মূর্তিও। তবে আর্জেন্টাইন সুপারস্টারের গায়ে রয়েছে পিএসজি-র জার্সিই। কিন্তু মেসির বেলা ভুল নেই, আর রোনাল্ডোর বেলাতে ভুল বিষয়টা একমই মেনে নিতে পারছেন না ফ্যানেরা।      

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি