গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের নিরাপত্তা রক্ষায় ফের বড় সাফল্য। গুজরাতের  ভদোদরা থেকে গ্রেফতার সন্দেহভাজন জইশ জঙ্গি। তাকে গ্রেফতার করেছে গুজরাতের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল এবং ২৩ রাউন্ড গুলি।   

প্রাথমিক তদন্তে অনুমান, অসম থেকে ভদোদরায় এসেছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় গুজরাট ATS। ভদোদরার বাসস্ট্যান্ডের কাছ থেকে অভিযুক্তকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে AK-47 রাইফেল এবং প্রায় ২৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে অভিযুক্তের হাতে এল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কার কাছে ওই অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগাযোগ কতটা গভীর, তা জানতেও চলছে জিজ্ঞাসাবাদ। পরবর্তী আইনি পদক্ষেপ ও জেরার জন্য অভিযুক্তকে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

এই গ্রেফতারির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন জম্মু ও কাশ্মীরে বিদেশি জঙ্গিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গোয়েন্দা সূত্রের দাবি, উপত্যকায় প্রায় ৬৫ জন বিদেশি জঙ্গি সক্রিয় থাকতে পারে। তাঁদের মধ্যে প্রায় ৫৫ জনের যোগ রয়েছে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই- তৈবার মতো পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে। বাকি ১০ জনের যোগ রয়েছে অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে। 

 

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি