পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাতাসে বইছে শীতের আমেজ। বিগত কয়েকদিন ধরেই পতন হয়েছে পারদের। ভোরের দিকে বাড়ছে কুয়াশার পরিমাণ। সকাল এবং রাতে বেশ ভালোই অনুভূত হচ্ছে ঠান্ডা। অগ্রহায়ণের মাঝামাঝি সময়ে রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে শীতের প্রভাব। এরই মধ্যে রাজ্যের শীতলতম জেলার তকমা পেল বীরভূম। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাতেও জাঁকিয়ে বসছে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী , আপাতত আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার, ২৯ নভেম্বর  দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সেটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করবে। ফলে বাংলার আবহাওয়ায় এর কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও নেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।

আরও পড়ুনঃ কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

অর্থাৎ, আগামী দু’দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াও মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। ডুয়ার্স ও সমতলের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও আবহাওয়া শুষ্ক থাকবে। ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি হবে, দিনের বেলায় মিলবে রোদের দেখা। অর্থাৎ, আগামী কয়েকদিন শীতের অনুভূতি আরেকটু বেশি করে পাবেন রাজ্যবাসী, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির