বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু দেশে ফেরার জল্পনার মাঝেই গ্রেফতার করা হল তাঁর প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ তিনজনকে। ধৃতদের মধ্যে রয়েছেন  উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, প্রাক্তন ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদ আল মামুন। বৃহস্পতিবার ভোররাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁদের আটক করেন বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। অন্যদিকে, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। 

পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ আওয়ামী লিগ, যুব লিগ ও ছাত্র লিগের সঙ্গে যুক্ত কয়েকজনের একটি মিছিলের ঘটনায় ওই তিনজনকে আটক করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ঢাকার আদালত তিনজনকেই তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। এমনকি ২০২৪ সালের আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় একটি বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। হাসিনা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

এই পরিস্থিতিতে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। দেশজুড়ে ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫৬ প্লাটুন বাহিনী রয়েছে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন, বাস, ব্যাঙ্ক-সহ একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও হিংসার ঘটনা ঘটেছে। রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ফলে ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!