ছানার মিষ্টি বানাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন ‘ছানা পাক’

ছানার যাবতীয় মিষ্টি দিয়েই হয় মুখমিষ্টির পালা। যেমন রসগোল্লা বা ছানার সন্দেশ। আজ জানাবো আপনাদের 'ছানা পাক' এর রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালের গতিতে বাঙালি বাড়িতে বর্তমানে যত ধরনের মিষ্টিই আসুক না কেন বাঙালি বাড়ির বা বাঙালি সমাজের ঐতিহ্য কিন্তু ছানার মিষ্টিতেই। ছানার যাবতীয় মিষ্টি দিয়েই হয় মুখমিষ্টির পালা। যেমন রসগোল্লা বা ছানার সন্দেশ। আজ জানাবো আপনাদের ‘ছানা পাক’ এর রেসিপি।

 উপকরণঃ

ছানা-২৫০ গ্রাম

দুধ-১লিটার

গুঁড়ো দুধ- ১০০ গ্রাম

মিষ্টি ক্ষীর- ৫০ গ্রাম

এলাচ গুঁড়ো-২৫ গ্রাম

কাজু গুঁড়ো-২৫ গ্রাম

চিনি- ৮ টেবিল চামচ

প্রণালীঃ প্রথমে দুধ একটি পাত্রে দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নিন। দুধ ঘন হয়ে গিয়ে ফুটতে থাকলে তাতে হাতে গুঁড়ো করে নেওয়া ছানা মিশিয়ে তা ধীরে ধীরে নাড়তে থাকুন।  এরপর এতে একে একে গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, কাজু গুঁড়ো মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিন। ছানা কড়াই থেকে ছেড়ে বেরিয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর হাতে করে ছোট ছোট মন্ড বানিয়ে নিয়ে তাতে ক্ষীরের পুর ভরে মুখ বন্ধ করে গোল গোল করে বানিয়ে ফেলুন ‘ছানার পাক’। 

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত