অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিনোদনজগতে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী তথা কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়। মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন জয়ন্ত। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন মেয়ে মেঘা।

জানা গিয়েছে, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন জয়ন্ত। ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়ার পাশাপাশি টাইফয়েডেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৬ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। পরিবারের সঙ্গে দীপাবলিও উদযাপন করেছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বলেই আশা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু শেষরক্ষা হল না। পরিবারের তরফে জানানো হয়েছে, কোনও তীব্র যন্ত্রণা ছাড়াই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

বিনোদনজগতের সঙ্গে যুক্ত থাকলেও বরাবর প্রচারের আলো থেকে দূরেই থাকতে পছন্দ করতেন জয়ন্ত। অভিনয়ের বদলে ছবি ও টেলিভিশন প্রযোজনার কাজেই ছিল তাঁর আগ্রহ। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর প্রযোজকও ছিলেন জয়ন্ত। মৌসুমী ও জয়ন্তের দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। তাঁদের দুই কন্যা। ২০১৯ সালে বড় মেয়ে পায়েলকে হারানোর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে। এবার জীবনসঙ্গীকেও হারালেন তিনি।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ