Loading live market data...
Loading active stocks...
Connecting...

লক্ষ্মীপুজোর দিন ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল! কাঠগড়ায় বিজেপি

ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস। পুজোর মরশুমেও আক্রান্ত হচ্ছে তৃণমূল। বিজেপি গুণ্ডা বাহিনীর হাতেই মার খাচ্ছে তৃণমূলের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস। পুজোর মরশুমেও আক্রান্ত হচ্ছে তৃণমূল। বিজেপি গুণ্ডা বাহিনীর হাতেই মার খাচ্ছে তৃণমূলের কর্মীরা। ঘাসফুল শিবিরের তরফে প্রত্যেকটি আক্রমণের পিছনে থানায় এফআইআর বা অভিযোগ করলেও কিছুই পদক্ষেপ গ্রহণ করছে না ত্রিপুরা পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ত্রিপুরার খোয়াই জেলার জাম্বুরা গ্রামে সুশীল মোদকের বাড়িতে হামলা চালানো হয়। একইভাবে গতকাল বিজেপি আশ্রিত গুণ্ডাবাহিনীরা হামলা চালিয়েছে খয়েরপুরের বনিক্ক চৌমুহনীতে দুলাল দসের বাড়িতেও। তৃণমূলের তরফে অভিযোগ তাঁর দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। পরিবারের উপর হামলা চালানো হয়েছে। তাঁদের দোষ, সকলেই তৃণমূলের কর্মী কিংবা সমর্থক।

আক্রান্ত ব্যক্তিরা হাসপাতাল ভর্তি বলে জানা গিয়েছে। একুশে জুলাই-এর পর থেকেই ত্রিপুরায় তৃণমূলের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত বিপ্লব দেবের সরকার। তাই বারবার আক্রমণ শানানো হচ্ছে ঘাসফুল শিবিরের উপর। কখনও গুণ্ডা বাহিনী আবার কখনও পুলিশের মাধ্যমে বারবার আক্রান্ত হচ্ছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই ঘটনায় বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করলেও হুঁশ নেই ত্রিপুরা বিজেপির। এর আগে দুর্গাপুজোতে আক্রান্ত হন তৃণমূল কর্মী ও নেতারা।

এই ঘটনা প্রসঙ্গে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানিয়েছেন, ‘ত্রিপুরায় চম্বলের রাজত্ব চলছে। এখানে আইনের শাসন বলে কিছু নেই। পুলিশ-প্রশাসন দলদাসে পরিনত হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার অপরাধে প্রায় রোজই দলের কোনও না কোনও নেতা-কর্মীর বাড়িতে হামলা হচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তবে এসব করে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। ২০২৩ এ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।’

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ