এই খাবারগুলি বারবার গরম করে খান? সাবধান!

দীর্ঘদিন রেখে দিয়ে সেই খাবার গরম করে খাওয়ার ক্ষেত্রে রাশটানা উচিত। কারণ কিছু কিছু খাবারের ক্ষেত্রে তা অস্বাস্থ্যকর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ততার যুগে প্রতিদিনের রান্না প্রতিদিন করার থেকে একদিনেই বেশ কয়েকদিনের রান্না সেরে তা ফ্রিজে রেখে সময়মতো গরম করে খাওয়াই পছন্দ করেন বেশিরভাগ মানুষ। তাতে সময় এবং জ্বালানি দুইই সাশ্রয় হয়। কিন্তু মাঝে মাঝে তা ডেকে আনে শরীরে নানা জটিলতা। চিকিৎসকেররা জানাচ্ছেন দীর্ঘদিন রেখে দিয়ে সেই খাবার গরম করে খাওয়ার ক্ষেত্রে রাশটানা উচিত। কারণ কিছু কিছু খাবারের ক্ষেত্রে এই ব্যাপার একেবারেই যায় না তা অস্বাস্থ্যকর।

অনেকেই মাইক্রোআভেনেই ভরসা রাখেন। খাবার গরম করার ক্ষেত্রে বিশেষজ্ঞ মহল জানাচ্ছে মাইক্রোআভেনে খাবার গরম করলে খাবারে ভিটামিন বি১২ থাকলে তা কার্যকারিতা হারায়। এছাড়াও খাবারের খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই জেনে নিন কোন খাবার গুলি মাইক্রোওভেনে একেবারেই গরম করবেন না। 

 শাক- শাক কখনওই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। কারণ এর ফলে শাকে থাকা নাইট্রেট  নাইট্রোস্যামাইন নামক পদার্থে রূপান্তরিত হয়। যা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর।

মুরগির মাংস- মুরগির মাংস দীর্ঘদিন রান্না করে রেখে গরম করে খেতে বারণ করছেন চিকিৎসকেরা। কারণ এতে মাংসে থাকা প্রোটিনের গঠন পালটে যায়। শুধু তাই নয় এত হজমের সমস্যাও হয়।

আলুর তরকারি-আলুর তরকারি গরম করে খেলে তাতে থাকা পুষ্টিগুণ রীতিমত নষ্ট হয়ে যায়। যার ফলে পেটের সমস্যা দেখা যায়। 

ডিম- ডিম কখনওই গরম করে খাবেন না। তা যেভাবেই রান্না করা হোক না কেন। ডিম মাইক্রোআভেনে গরম করলে তাতে থাকা প্রোটিন নষ্ট হয়ে যায়। শুধু তাই নয় তাতে ব্যাকটেরিয়াও জন্মায়। তাই এই খাবারগুলি বারবার গরম করে খাওয়া থেকে বিরত থাকুন।   

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!