মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত মানিকতলা উপনির্বাচন

২০ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক সাধন পাণ্ডের। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানিকতলা উপনির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিল হাইকোর্ট (HIGH COURT)। নির্দেশ, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক সাধন পাণ্ডের। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা ছিল।

উপনির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০ অগাস্টের মধ্যে। উল্লেখ্য, ভোটে কারচুপি হয়েছিল বলে মামলা করেছিলেন ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শুনানির পর আদালতের নির্দেশ, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে উপনির্বাচন। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি ১০ অগাস্ট।

উল্লেখ্য,  মৃত্যুর আগে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০ ফেব্রুয়ারি, রবিবার সকালে তিনি হার মেনেছিলেন জীবন যুদ্ধের লড়াইয়ে। রাজ্যের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে। মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। তাঁর কিডনির সমস্যা ছিল।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র