Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কের মাঝেই ফের স্বপদে ফিরলেন জেনসেন হুয়াং। Nvidia-এর সিইও ও প্রেসিডেন্ট করা হয়েছে জেনসেন-কে। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে একাধিক তথ্য প্রকাশের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন হুয়াং। তার মাঝেই চিনের এক গুপ্তচরের সঙ্গেও সম্পর্কে জড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেই গুপ্তচর-কে মার্কিন মুলুকের সমস্ত তথ্য পাচারের অভিযোগও উঠেছে জেনসেন হুয়াং-য়ের বিরুদ্ধে। বিতর্কের মাঝে পড়ে Nvidia-এর শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তারপরেই মুখ থুবড়ে পড়েছিল Nvidia-এর শেয়ার। তার মাঝেই আজ, সোমবার আচমকাই মার্কিন তথ্য প্রযুক্তি কোম্পানি ঘোষণা করে তাঁরা ফিরিয়ে এনেছেন জেনসেন-কে। সিইও ও প্রেসিডেন্ট করা হয়েছে তাঁকে। তারপরেই কোম্পানির শেয়ারের দর ৩০ শতাংশ বৃদ্ধি পায়।

আরও পডুন: ১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উচ্ছ্বসিত। তিনি হুয়াং-কে ‘জাতির সম্পদ’ বলে অ্যাখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে Nvidia- বোর্ডের চেয়ারম্যান হার্ভি সি. জোন্স বলেছেন, ‘সংস্থা মনে করে এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি। তাঁকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা আমাদের শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থকে সুরক্ষিত করবে।’ জোন্স বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে হুয়াং সিইও এবং প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন। এছাড়াও কোলেট ক্রেস, যিনি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি এনভিডিয়ার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে ফিরে যাবেন। যদিও জেনসেন হুয়াং-য়ের ফিরে আসার পিছনে তাঁর অবদান রয়েছে বলে ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘Nvidia-র শেয়ার হু হু করে পড়ে যাচ্ছিল। কোম্পানির স্টকের পতন দেখে আমিই ওদের কর্তাদের সঙ্গে কথা বলি। তাঁদের বলি হুয়াং-কে ফিরিয়ে আনুন। তারপরেই ওরা এই কাজটা করেছে।’ হুয়াংয়ের বিদায়ের প্রভাব সিলিকন ভ্যালি থেকে শুরু করে তাইপেই ও ওয়াশিংটন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাকে পুনর্বহালের দাবিতে চালু হওয়া এক পিটিশনে ইলন মাস্ক-সহ ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ সই করেছিলেন। 

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী