‘কমেডি আমাকে বাঁচিয়েছে’, স্মিতা, শাবানা শুধু কাঁদতেই জানত’, বিস্ফোরক রত্না পাঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ হল কমেডি। নায়ক-নায়িকার অ্যাকশন-রোমান্স তো আছেই, কিন্তু প্রতিটি সিনেমাতে একটু হাসির রসদ না থাকলে তেমন জমেনা। নয়তো সেই সিনেমা ঝিমিয়ে পড়তে বাধ্য। আর আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে কমেডি চরিত্রে অভিনয়ের জন্যে একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছে। যারা একেক সময়ে ওই সিনেমাটির প্রাণকেন্দ্র হয়ে যায়। লোকে সিনেমাটির কাহিনী না পছন্দ করলেও কমেডির দৃশ্য দেখার জন্যে সেই ছবি বারবার দেখতে চায়। আর শুধুমাত্র কমেডিকে কেন্দ্র করে বলিউডে একাধিক ছবি গঠিত হয়েছে। তেমনই এক কমেডি অভিনেত্রী হলেন কিংবদন্তী অভিনেত্রী রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)।

যিনি বলিউডের স্বর্ণ যুগের একজন মূল ধারার অভিনেত্রী ছিলেন, সঙ্গে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের (Naseeruddin Shah) অর্ধাঙ্গিনী। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি একটি বিস্ময়কর মন্তব্য করেছেন। তাঁর মতে, কমেডিতে অভিনয় করেছেন বলেই আজ তিনি বলিউডে জায়গা বানাতে পেরেছেন। তিনি আরও বিস্ফোরক মন্তব্য করে বলেছেন যে, আগেকার দিনে অভিনেত্রীরা শুধু কাঁদতে আর রাগ করতেই জানত। কমেডির বিষয়ে তাঁদের অত জ্ঞান ছিল না বললেই চলে। আর এই কমেডি চরিত্রে অভিনয় করেই বলিউডে ছক্কা হাঁকিয়েছেন তিনি, আর কমেডি তাঁর জীবন বাঁচিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “আগেকার যুগের নায়িকার কান্না, চিৎকার এবং রাগ করা ছাড়া আর কিছুই করতে পারত না। কিন্তু আমি মনে করি, কান্না এবং রাগের চেয়ে কমেডিতে অভিনয় করা সবচাইতে কঠিন।” পাশাপাশি তিনি প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিল এবং প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির উদাহরণ টেনেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রত্না বলেছিলেন, “কমেডি আমার জীবন বাঁচিয়েছে। আর এই কমেডি আমাকে উপলব্ধি করিয়েছে যে, কান্নাকাটি এবং উচ্চস্বরে চিৎকার করার চেয়েও অনেক বেশি কঠিন কমেডিতে অভিনয় করা। আর এই কমেডিতে অভিনয়ের জন্যে প্রচুর দক্ষতা এবং কঠোর পরিশ্রম এবং সময়ের প্রয়োজন। এটির জন্যে নিজেকে সবসময় প্রশিক্ষণে রাখতে হয়। আমি কেবল সেই অভিনেত্রী নই, যারা শুধুই কাঁদতে, এবং রাগান্বিত হতেই জানে। কারণ তখনকার দিনে বেশিরভাগ অভিনেত্রীরা তাই করত। ৭০-৮০ দশকের সমস্ত ছবিতে, এমনকি আর্ট ফিল্মগুলিও এইরকম টাইপের হত। যেমন ধরুন, বেচারা স্মিতা পাতিল (Smita Patil) এবং শাবানা আজমি (Shabana Azmi) সারাটা জীবন ধরে সিনেমায় শুধু কেঁদেই গেল, এবং রাগ করেই গেল। আর ফিল্মের লেখকরা তাঁদের জন্যে এমন স্ক্রিপ্টই তৈরি করত। সুতরাং, ছবিতে তাঁদের সুখী হওয়ার কোনো অধিকার ছিল না। এই নিয়েই একাধিক চলচ্চিত্রের গল্প তুলে ধরা হত। সেই দিক বিচার করে আমাকে ওই ধরণের অভিনয় করতে হয় নি, কমেডিতে অভিনয় আমার কেরিয়ার গড়ে দিয়েছে।”

রত্নাকে শেষ দেখা গিয়েছিল, দিব্যাং ঠক্করের জয়েশভাই জোর্দারে। যেখানে অভিনয় করেছিলেন, রণবীর সিং, শালিনী পান্ডে এবং বোমান ইরানি। এছাড়াও পরবর্তীতে রত্নাকে দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ এবং সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে তরুণ দুদেজার ছবি ‘ধাক ধাক’ এও দেখা যাবে। রত্না, বলিউডে আত্মপ্রকাশ করেন শ্যাম বেনেগালের মান্ডি (১৯৮৩) ছবির মাধ্যমে। যেখানে তাঁর সহ অভিনেত্রী ছিলেন শাবানা আজমি, স্মিতা পাতিল এবং নাসিরুদ্দিন শাহ। এছাড়াও মির্চ মসলা (১৯৮৭), জানে তু ইয়া জানে না (২০০৮), এক মে অর এক তু (২০১২), কাপুর অ্যান্ড সন্স (২০১৬), নীল বাত্তে সন্নাটা (২০১৬), লিপস্টিক আন্ডার মাই বোরখা (২০১৭), এবং থাপ্পাদ (২০১৮) প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী