সঙ্গীর নাক ডাকার সমস্যা ভাবাচ্ছে! সাবধান, কোনো রোগ লুকিয়ে নেই তো….

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে সঙ্গীর পাশে শুয়ে আছেন, কিন্তু সঙ্গীর সেই বাজে অভ্যাস নাক-ডাকা আপ্নার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দিলো তাইতো, কিছুতেই সঙ্গীর এই অভ্যেস ত্যাগ করতে পারছেন না তাইতো! সেই কারণে বাধ্য হয়ে সঙ্গীর পাশে শোয়াই বন্ধ করে দিয়েছেন তাইতো! কিন্তু জানেন কী, নাক ডাকার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে যিনি নাক ডাকেন তিনি কখনই বুঝতে পারেন না যে, তাঁর নাক ডাকার কারণে আশেপাশের মানুষ মহা সমস্যায় পড়েছেন। অনেকেই ভাবেন এটা এমনিতেই হয়। কিন্তু তা ভুল। চিকিৎসকরা বলছেন, কোনও ক্ষেত্রে নাক ডাকা জটিল রোগেরও ইঙ্গিত দিতে পারে।

চলতি ভাষায় যাকে নাক ডাকা বলে, সেটি নাক থেকে নয়, গলা আর নাকের মাঝখানের অংশ থেকে আসে। সেখানে বাতাস বাধা পেলেই এই ধরণের শব্দের সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এটিকে ‘স্লিপ অ্যাপনিয়া’ বলে। এই সমস্যা থাকলে অবশ্যই গুরুত্ব দিন।

অতিরিক্ত ওজন হ্রাস : বেশি ওজন নাক ডাকার অন্যতম কারণ। ওজন যত বাড়বে, নাক ডাকার আশঙ্কাও তত বাড়বে। তাই এক্ষুনি ওজন ঝরিয়ে নাক ডাকার সমস্যা কমান।

ধূমপান বর্জন : অতিরিক্ত ধূমপানের ফলে শ্বাসনালীতে জটিলতার সৃষ্টি হয়। সে ক্ষেত্রে ধূমপান বন্ধ করলে সেই সমস্যার সমাধান হয়ে যায় এবং নাক ডাকার প্রবণতাও কমে যায়।

দারচিনি : নাক ডাকার সমস্যা কমাতে হালকা গরম জলে দারচিনি গুঁড়ো মিশিয়ে সেই জল দিয়ে কুলিকুচি করুন। এছাড়াও গরম জলের সঙ্গে হলুদ মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।

রসুন : ঠান্ডা কমাতে গরম জলের মধ্যে রসুন মিশিয়ে সেই জল দিয়ে কুলিকুচি করলে ঠান্ডা থেকে বাঁচা যায়, ফলে কমে যায় নাক ডাকার সমস্যাও।

অলিভ অয়েল : ঘুমাতে যাওয়ার আগে দুই নাকে দু’ফোঁটা অলিভ অয়েল দিলে অনেকটাই নাক পরিষ্কার হয়, ফলে নাক ডাকার সমস্যা চলে যায়।

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!