মাথাভর্তি সিঁদুর নিয়েই ‘না ফেরার দেশে’ নির্মলা, থেকে গেল কালজয়ী সব গান

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’- সত্যিই যেন এই ঝিনুককে আর খুঁজে পাওয়া যাবেনা। ও তোতা পাখি রে- গানটি এখনও প্রতিটি মানুষের মননে মননে। যে গানটি শুনে আমাদের ছোট্ট থেকে বড় হওয়া, মায়ের মর্ম কি তা বুঝতে শেখা। এরকম একেকটি কালজয়ী গান শ্রোতাদের উপহার দিয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। তাঁর অজস্র গান সারাজীবন আমাদের স্মৃতিতে উজ্জ্বল রয়ে যাবে। গতকাল প্রয়াত হয়েছেন বাংলার অনন্য প্রতিভা নির্মলা মিশ্র। শনিবার রাত ১২ টা ৫ মিনিট নাগাদ নিজস্ব বাসভবনেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন কিংবদন্তী গায়িকা নির্মলা দেবী।

শেষ মুহূর্তে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। শিল্পীর চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নির্মলাদেবী অসুস্থ ছিলেন। গত ৫ বছরে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনবার হৃদ্‌রোগে আক্রান্তও হয়েছিলেন। তবে শেষ কয়েকদিন তাঁর অসুস্থতা হঠাৎই বাড়ে। সঙ্গে রক্তচাপও বেশ খানিকটা কমে যায়। কিন্তু শেষ মুহূর্তে আর হাসপাতালে যেতে চাইছিলেন না শিল্পী। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। শেষে রাতে তিনি মারা যান।

নির্মলা মিশ্র, যার কন্ঠে জায়গা পেয়েছিল একাধিক আধুনিক গান, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি। তাঁর কন্ঠের যাদুতে একসময় কাঁপত গোটা বাংলা ইন্ডাস্ট্রি। একাধিক কালজয়ী গানের কন্ঠদাতা তিনি। তাঁর গানের ঝুলিতে রয়েছে একাধিক বাংলা ছায়াছবিরও গান। যেমন, স্ত্রী, অনুতাপ ইত্যাদি। সলীল চৌধুরীর সঙ্গেই তিনি প্রথম গান গাওয়ার সুযোগ পান। এছাড়াও তিনি রাজ্যের সঙ্গীত অ্যাকাডেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করা হয়েছিল। গতকাল রাতে তাঁর দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারে তাঁর স্বামী, পুত্র এবং পুত্রবধূ রয়েছেন। ভরা সংসার ফেলে, মাথার ভর্তি সিঁদুর নিয়েই মৃত্যুর পরপারে আস্তানা করে নিলেন নির্মলা মিশ্র।

রাতে তাঁর দেহ সার্দান অ্যাভিনিউর একটি নার্সিংহোমে রাখা ছিল। আজ অর্থাৎ রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেই সোজা কেওড়াতলা শ্মশান। নির্মলা পুত্র জানিয়েছেন, ‘‘চোখের সামনেই মা চলে গেল। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই বিছানায় পুরো শোওয়া থাকতেন মা। ২০১৮ থেকে ২০২২— এই চার বছর হাসপাতাল আর বাড়ি করেছে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। তার পর রাতে সব শেষ।’’ শিল্পীর জন্ম ১৯৩৮ সালে দক্ষিণ ২৪ পরগনায়। তাঁর বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানীদেবী। বাবার চাকরিসূত্রেই কলকাতায় আসা তাঁর। ষাটের দশকের শুরুতে সঙ্গীত জগতে তাঁর প্রবেশ। নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, , ও তোতা পাখি রে… ইত্যাদি।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর