মিস ইউনিভার্স হারনাজের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: এই তো মাস কয়েক আগেই মিস ইউনিভার্সের মুকুট উঠলো তাঁর মাথায়। এরই মধ্যে আইনি জটিলতার মুখে পড়লেন, মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। মিস ইউনিভার্স হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সরগরম গোটা বলিউড। কবে বলিউডে তিনি ডেবিউ করবেন, সেই বিষয়ে না জানা গেলেও, এবার তাঁর বিরুদ্ধে এক ফিল্ম প্রযোজক অভিযোগ দায়ের করলেন বলে শোনা গেল। জানা গিয়েছে, ফিল্ম প্রযোজক উপাসনা সিং বৃহস্পতিবার মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন একটি স্থানীয় আদালতে। উপাসনা, যিনি কপিল শর্মা শোয়ে বুয়া নামে পরিচিত। তিনি সান্ধুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে, সান্ধু একটি পাঞ্জাবি চলচ্চিত্রের প্রচারের জন্য তাঁকে অসম্মানিত করেছেন এবং তাঁর স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছেন। উপাসনা সিং, ইতিমধ্যেই হারনাজের বিরুদ্ধে চণ্ডীগড় জেলা আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। এমনকি, তিনি সান্ধুর দ্বারা চুক্তি লঙ্ঘনের অভিযোগের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। হারনাজ সান্ধু, উপাসনা প্রযোজিত ‘বাই জি কুত্তাঙ্গে’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এবং তিনি তাঁর সমস্ত উপার্জন ছবিটিতে বিনিয়োগ করেছেন। হারনাজের সঙ্গে তাঁর ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। যেহেতু হারনাজের মাতৃভাষা পাঞ্জাবী তাই তিনি তাঁর ছবিতে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন ইউনিভার্সকে। কিন্তু হারনাজ এখন মনে করেন, পাঞ্জাবীরা ছোটো মানুষ, তিনি বলিউড ও হলিউডে অভিনয় করার যোগ্য।

উপাসনা আদালতের বাইরে সাংবাদিকদের হারনাজ প্রসঙ্গে বলেছেন, “আমি হারনাজকে ‘বাইজি কুত্তাঙ্গে’ ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলাম। শুধু তাই নয়, আমার ছবি ‘ইয়ারা দিয়ান পু বরান’এও হারনাজকে নায়িকার দায়িত্বে দিয়েছি।” এমনকি প্রযোজক দাবি করেছেন যে, সান্ধু ২০২১ সালের অক্টোবরে মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পরেই তাঁকে নিজের সন্তোষ এন্টারটেইনমেন্ট স্টুডিও এলএলপির সঙ্গে চুক্তিবদ্ধ করে নিয়েছিলেন। তবে ছবিতে অভিনয়ের পরেও চুক্তি অনুযায়ী সিনেমার প্রচারের তারিখ দিতে অস্বীকার করেছেন হারনাজ। সিং আরও অভিযোগ করেছেন যে, সান্ধুর কোনো মন্তব্য এখনো মেলেনি। প্রযোজকের দাবি, ‘আমি তাঁকে সেই সময়ে সুযোগ দিয়েছিলাম যখন সে মিস ইউনিভার্স ছিল না। আমি এই সিনেমার জন্য একটি বিশাল অর্থ ব্যয় করেছি। এটা ছোট বাজেটের সিনেমা নয়।”

তিনি দাবি করেছেন যে, সান্ধুর কাছ থেকে কোনও তারিখ না মেলায় ২৭ মে থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিনেমাটির মুক্তি পিছিয়ে দিতে হয়েছিল। এছাড়া সান্ধু তাঁর কোনও কথাই শোনেনি এবং প্রতিশ্রুতি মানেননি। তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এবং ছবির প্রচারের দিনেও উপস্থিতি না থেকে উপাসনাকে অসম্মান করেছেন। এতে অনেক ক্ষতি হয়ে গিয়েছে তাঁর। হারনাজ সান্ধু গত ডিসেম্বরে ইসরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগীতায় ভারতকে প্রতিনিধিত্ব করে জয়ী হয়েছেন। তাঁর আগে মাত্র দু’জন ভারতীয় এই মুকুট জিতেছিলেন। একজন, ১৯৯৪ সালের অভিনেত্রী সুস্মিতা সেন এবং ২০০০ সালে লারা দত্ত।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’