বর্ষাকালে জমে উঠুক সর্ষে চিংড়ির পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি: এপার বাংলার হোক বা ওপার বাংলার দুই বাংলাতেই এখন রাজ করছে ইলিশ। বাজারে এখন ইলিশের কদর সবচেয়ে বেশি। তবে চিংড়ির চাহিদাও কিন্তু কম নেই। এই বর্ষায় ইলিশের বদলে এবার সর্ষে চিংড়ির পোলাও বানিয়ে নিন। রইল প্রণালী।

উপকরণ: আধ কেজি চিংড়ি, এক কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ সর্ষে বাটা, ৪-৫টি কাঁচালঙ্কা, স্বাদ মতো নুন, আধ কেজি পোলাওয়ের চাল, এক টেবিল চামচ আদাবাটা, দু’টুকরো দারচিনি, ৪টি এলাচ, ৪-৫টি লবঙ্গ, ২টি তেজপাতা।

প্রণালী: প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপরই কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সর্ষেবাটা ও কাঁচা লঙ্কা, চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন। এরপর পোলাও রান্নার জন্যে কড়াইয়ে কিছুটা তেল, কাঁচালঙ্কা, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর এর মধ্যে ৩-৪ কাপ গরম জল ও নুন দিয়ে কিছুক্ষণ নাড়ুন। প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশ করুন চিংড়ি পোলাও।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত