শ্যুটিংয়ে আহত তাবু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভোলা’ (BHOLAA) শ্যুটিং সেটে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী তাবু (TABU)। তাঁর ভুরুর কিছুটা কেটে গিয়েছে। মাস কয়েক আগেই অভিনেতা অজয় দেবগন (AJAY DEVGAN) তাঁর পরিচালিত আসন্ন সিনেমা ‘ভোলা’র কথা ঘোষণা করে সকলের মনোযোগ কেড়ে নিয়েছিলেন। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। এমনকি কিছুদিন আগেই সেট থেকে নিজের একটি লুক শেয়ার করেছিলেন অভিনেতা। যা দেখে দারুণ উচ্ছ্বসিত হয়ে গিয়েছেন নায়কের অনুরাগীরা। বর্তমানে এই ছবির শ্যুটিং চলছে হায়দরাবাদে।

সেখান থেকেই আজ অর্থাৎ বুধবার সকালে তাবুর আহত হওয়ার খবর আসে। অজয় ​​দেবগনের অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র ‘ভোলায়’ তে একজন নির্ভীক, উচ্চ-পদস্থ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তাবু। আর এদিন শ্যুটিংয়ে একটি সাহসী দৃশ্যে অভিনয় করতে গিয়েই  দুর্ঘটনার হাত  থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী তাবু। জানা গিয়েছে, একটি সাহসী-শয়তান স্টান্ট করার সময়েই বিশাল আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই চলচ্চিত্রে তাবুকে অজয় ​​দেবগনের সঙ্গে বেশ কয়েকটি অ্যাকশন স্টান্ট করতে দেখা যাবে।

ঘটনাটি ঠিক কী হয়েছিল?

সূত্র জানিয়েছে, শ্যুটিংয়ের একটি হাই-অ্যাকশন শ্যুট চলছিল তখন। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা অজয় দেবগন, যখন একটি ঘন জঙ্গলের ভেতর দিয়ে ট্রাক চালাচ্ছিলেন, তখন ট্রাকটিকে ধাওয়া করছিল কয়েকজন মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা। এই সময়েই, ট্রাকের পাশাপাশি উন্মত্তভাবে ছুটছিল আরও একটি বাইক। আর সেই গাড়ির সঙ্গে ওই বাইকের সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে। অজয়ের ট্রাকের মধ্যে ছিলেন তাবুও। এই দুর্ঘটনায় গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। আর তখনই একটি কাঁচের টুকরো উড়ে গিয়ে তাবুর ডান চোখের উপরে আঘাত করে, এবং তাঁর চোখের ওপর কোণ কেটে যায়। তাঁর ডান পাশের ভুরুর উপরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেটে থাকা চিকিৎসক অভিনেত্রীকে দেখেন। তবে সেলাই পড়েনি তাঁর। উল্লেখ্য, ‘ভোলা’ হল অজয়ের চতুর্থ পরিচালিত ছবি, তাঁর শেষ পরিচালিত ছবি ছিল রানওয়ে 34, যেটি সকলের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। আর ‘ভোলা’ ২০২৩ সালের মার্চে মুক্তি পাবে। পরবর্তীতে অজয়ের হাতে রয়েছে, থ্যাঙ্ক গড, ময়দান, দৃষ্টিম 2 এবং সিংঘম 3।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান